Wednesday , 15 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চার ঘণ্টা পর আদমজী ইপিজেডের কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রতিবেদক
বাসস
July 15, 2026 7:03 am

নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ভেতরে একটি পোশাক কারখানার কাপড়ের গুদামে আজ ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় ৩ ঘণ্টার যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার ভোর ৪ টার দিকে আদমজী ইপিজেডের অভ্যন্তরে ‘অনন্ত অ্যাপারেলস লিমিটেড’ নামের ওই রপ্তানিমুখী পোশাক কারখানার কাপড়ের গুদামে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৪ টার দিকে গুদামটিতে আগুন লাগার পর তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের আদমজী ইপিজেড স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তীতে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে আরও ৮ টি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। সব মিলিয়ে ৯টি ইউনিটের টানা চেষ্টায় সকাল সোয়া ৭ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে গুদামে থাকা বিপুল পরিমাণ কাপড় ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

বিষয়টি বাসস’কে নিশ্চিত করে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও ইউনিট যুক্ত হয়। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ডাম্পিং কার্যক্রম চলছে।

অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন বাসস’কে বলেন, ভোর ৪ টায় অনন্ত অ্যাপারেলসের কাপড়ের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় সকাল সোয়া ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। উপপরিচালক মো. ছালেহ উদ্দিন জানান, তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে। আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

জাতীয় আইনগত সহায়তা দিবস আজ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ছৈলার চরে পর্যটককে মারধরের প্রতিবাদে মানববন্ধন, ছাত্রলীগ নেতার বিচারের দাবি

নাসিরনগরে ছাত্র হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

আবাম ফাউন্ডেশনের স্বাবলম্ভী প্রজেক্টের উদ্যোগে সেলাই মেশিন প্রদান

নরসিংদীর শিবপুরে মৃদু ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে ডিমলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফ্রান্সে স্কুলে যাওয়ার পথে প্রেমিকের ছুরিকাঘাতে ১৪ বছরের কিশোরী নিহত

তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

জাল পুলিশ ক্লিয়ারেন্স তৈরির অভিযোগে চক্রের ৪ সদস্য গ্রেফতার