Friday , 24 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা শুরু

প্রতিবেদক
বাসস
April 24, 2026 2:29 pm

আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ আহরণ ও বাজারজাতকরণের ওপর তিন মাসের জন্য নিষেধাজ্ঞা কার্যকর হবে।

কাপ্তাই হ্রদে মাছের নিরাপদ বংশবৃদ্ধি, প্রজনন, ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে গত সোমবার (২০ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কাপ্তাই হ্রদ হতে মৎস্য আহরণ ও বাজারজাত করণের উপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয় রাঙ্গামাটি জেলা প্রশাসন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনমাস পর্যন্ত সব ধরনের মৎস্য আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

এ বিষয়ে ‎জেলা প্রশাসক নাজমা আশরাফী বাসসকে জানান, চলতি মৌসুমে কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি ও বিকাশের স্বার্থে কাপ্তাই হ্রদে তিনমাসের জন্য মৎস্য আহরণ ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মধ্যরাত থেকেই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

তিনি জানান, মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল কার্ডধারী জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে সরকারিভাবে খাদ্যশষ্য বিতরণ করা হবে।

এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ‌‎কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞার বিষয়টি প্রচারের জন্য সড়ক ও নৌপথে মাইকিং করে সকলকে অবগত করার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি অবৈধ মাছ আহরণ রোধে কাপ্তাই হ্রদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন- বিএফডিসি কমান্ডার মো. ফয়েজ আল করিম বাসসকে জানান, আজ ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে হ্রদে মাছ শিকার বন্ধ হবে এবং ২৫ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত বিএফডিসি ঘাটে মৎস্য অবতরণ করা যাবে। তিনি বলেন, আগামী ২ মে থেকে কাপ্তাই হ্রদে পোনা ছাড়া শুরু হবে। বন্ধকালীন সময়ে কেউ যাতে অবৈধভাবে মাছ শিকার ও পরিবহন করতে না পারে তার জন্য অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করা হবে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নাটোর-২ আসনে জামায়াতের সমাপ্তি নির্বাচনী গণমিছিল

পঞ্চগড়ে সেনা অভিযানে জাল ডলারসহ আটক ৬

পাঁচবিবির বাগজানা ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটের মধ্য জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে স্ল্যাব-ল্যাট্রিন ও ছাতা বিতরণ

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, শেষ ১৫ এপ্রিল

ত্রিশালে নবাগত ওসির সাথে উপজেলা প্রেসক্লাবের পরিচিতি ও মতবিনিময় সভা

চবির ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৩৩ জন

নজরুল বিশ্ববিদ্যালয়ে আদিবাসী ছাত্র সংগঠনের ১০ম কাউন্সিল অনুষ্ঠিত

ভোলায় নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পবিপ্রবিতে ‘শহীদ জিয়া গবেষণা পরিষদ’-এর কার্যক্রম সাময়িক স্থগিত