Monday , 13 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

৫০ লাখ টাকার জাল নোটসহ যুবলীগ নেতা আটক

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 13, 2026 9:09 am

মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি:

৫০ লাখ টাকার জাল নোটসহ গাজীপুরের এক যুবলীগ নেতা ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশান থানার ৩৬ নম্বর রোড থেকে তাদের আটক করা হয়। এ সময় জাল টাকা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আবু হানিফ পালোয়ান (৫০), রেজাউল শেখ (৪০) ও আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪)।

পুলিশ জানায়, মিরপুর এলাকা থেকে একটি সাদা রঙের প্রাইভেটকারে করে জাল টাকা নিয়ে গুলশানে আসেন আবু হানিফ ও আশিক। অন্যদিকে রেজাউল শেখ আগে থেকেই ঘটনাস্থলে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল টাকাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি বাজারের ব্যাগ থেকে ১ হাজার টাকার ৫০টি বান্ডেলে মোট ৫০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পাশাপাশি জাল নোট বহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার রেজাউল শেখ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এবং স্থানীয়ভাবে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তিনি নাগরী ইউনিয়নের বাগদী গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাউফলে অগ্নিকান্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ইরান হামলা চালালে ‘সহিংস’ জবাব দেওয়া হবে: ভ্যান্স

কুয়েটে উৎসব উদ্দীপনার সঙ্গে মহান বিজয় দিবস উদযাপন

এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী; কেন্দ্রসচিবদের ‘একগুচ্ছ’ নির্দেশনা

জামিন পেলেন বিদিশা সিদ্দিক, মুক্তিতে বাধা নেই

খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তির অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

ত্রিশালে ফুটপাত দখলমুক্ত করতে জরিমানা ও কড়া হুঁশিয়ারি

বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদগাঁওয়ে সাংবাদিককে আটক ও মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন