Tuesday , 7 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ইউএনওর তৎপরতায় উদ্ধার পেলেন অন্তঃসত্ত্বা ভারসাম্যহীন নারী

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 7, 2026 12:02 pm

মোঃ মোস্তাকিম বিল্লাহ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

অন্তঃসত্ত্বা মানসিক ভারসাম্যহীন নারী উদ্ধার, আশ্রয়কেন্দ্র প্রেরণ করে মানবাধিকার রক্ষায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকী। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা বাজার এলাকা থেকে এক অন্তঃসত্ত্বা মানসিক ভারসাম্যহীন অসহায় নারীকে উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) তাকে ভবঘুরে/নিরাশ্রয় ব্যক্তি হিসেবে ঘোষণা করে সরকারি আশ্রয়কেন্দ্র, পুবাইল, গাজীপুরে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী এই উদ্যোগ গ্রহণ করেন।

জানা যায়, উদ্ধারকৃত নারী সন্তানসম্ভবা। তার সঙ্গে ঘটে যাওয়া অমানবিক ঘটনার পেছনে জড়িতদের বিষয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহল এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

এদিকে, অসহায় ওই নারীকে দ্রুত নিরাপদ হেফাজতে নিয়ে চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করায় উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে প্রশংসা করেছেন স্থানীয়রা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র ৩১ দফা লিফলেট বিতরণ

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ৪৯০ কোটি টাকার এলএনজি’র চালান দেশে পৌঁছেছে

শেরপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী আবদুল্লাহ বাদশার বারইকান্দি উচ্চ বিদ্যালয়ে মতবিনিময়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে রিডিং রুম উদ্বোধন

জয়মনির পশুর নদীতে নিখোঁজ যুক্তরাষ্ট্রের পর্যটকের মৃতদেহ উদ্ধার

ইরাক থেকে ছোড়া ড্রোন হামলা প্রতিহত করার দাবি সিরিয়ার

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কুয়েটে ভর্তির আবেদন শুরু : চলবে ২০২৬ সালের জুন পর্যন্ত

তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল

লালপুরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

হরিরামপুরে ২০ হাজার শীতার্থদের মাঝে কম্বল বিতরণ : ডেবোনেয়ার গ্রুপের