Sunday , 9 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নবীনগরে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে নজিরবিহীন মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 9, 2025 4:15 pm

আরিফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী আইনজীবী এম এ মান্নানকে বাতিল করে নতুন করে মনোনয়ন দেওয়ার দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) দুপুরে আলীয়াবাদ গোলচত্বর থেকে শুরু হয়ে বাঙ্গরা বাজার পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।

আয়োজকদের ভাষ্য, এটি নবীনগর উপজেলায় এখন পর্যন্ত সবচেয়ে বড় মানববন্ধন। এই কর্মসূচির আয়োজন করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ও এবারও দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপসের সমর্থকরা।

উপজেলার ২১টি ইউনিয়ন এবং পৌর এলাকার সর্বস্তরের নেতাকর্মী, নারী সমর্থক ও সাধারণ মানুষ এ মানববন্ধনে যোগ দেন।

সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবু সাঈদ, সাবেক মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি মাইন উদ্দিন মাঈনু, জেলা বিএনপির সদস্য হযরত আলীসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা।

বক্তারা বলেন, ঘোষিত প্রার্থী এম এ মান্নান গত কয়েকটি জাতীয় নির্বাচনে (২০০১, ২০০৮ ও ২০১৮) এলাকায় সক্রিয় ছিলেন না। ফলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। বক্তারা আরও বলেন, তৃণমূল বিএনপি বর্তমানে কাজী নাজমুল হোসেন তাপসকেই জনগণের প্রার্থী হিসেবে দেখতে চায়।

নবীনগর পৌর বিএনপির সভাপতি আবু সাঈদ বলেন, “ঘোষিত প্রার্থীকে মানুষ মেনে নেয়নি। এই প্রার্থী তৃণমূলের প্রত্যাশা পূরণ করতে পারেননি, তাই সবাই পরিবর্তনের দাবি তুলেছে।”
সাবেক মেয়র মাইনুউদ্দিন মাঈনু বলেন, “এই আসনে তাপসের মতো জনপ্রিয় ও মাঠে কাজ করা নেতা আর কেউ নেই। দলের উচিত দ্রুত সিদ্ধান্ত সংশোধন করা।”

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

জাবিতে আর্থ ক্লাবের নতুন কমিটি গঠন ও কনটেস্ট অনুষ্ঠিত

দক্ষিণ লেবাননের ১৬ শহর-গ্রাম খালি করার সতর্কবার্তা ইসরাইলের

শ্রীবরদীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, কমলনগর উপজেলার কমিটি গঠন

নিজের নিরাপত্তা দাবি ও অপপ্রচারের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সিভিল সার্ভিস বিসিএস ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন জাবিপ্রবি’র মো: আরিফুল ইসলাম আরিফ

তারেক রহমানের ৩১ দফা প্রচারে ঝালকাঠিতে ব্যারিস্টার মঈন ফিরোজীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

কুবির বিজ্ঞান অনুষদের ৩৪ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

শার্শায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক

চৌদ্দগ্রামে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে স্বামীর আত্মহত্যা