Saturday , 28 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পটুয়াখালীর মির্জাগঞ্জে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 28, 2025 1:03 pm

 

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জে ৬ষ্ট শ্রেণির (১৪) এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ।

তবে ঐ শিক্ষার্থীর খালার দাবি ধর্ষণের পর হত্যা করা হয় তাকে। শুক্রবার গভীর রাতে উপজেলার ২ নং মির্জাগঞ্জ ইউনিয়নের ঘটকের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানাগেছে, প্রায় দেড় বছর ধরে মির্জাগঞ্জের ঘটকের আন্দুয়া গ্রামে ঐ শিক্ষার্থী তার দাদী রোকেয়া বেগমের সাথে বসবাস করেছিলো। গতকাল সন্ধ্যায় তার দাদী ঐ শিক্ষার্থীকে বাসায় একা রেখে পান খাওয়ার জন্য অন্য বাসায় চলে যান। তখন ঐ শিক্ষার্থী পড়ার টেবিলে ছিলো এবং তার কয়েক ঘন্টা পর দাদী বাসায় আসলে ঝুলন্ত অবস্থায় ফ্যানের সাথে তার লাশ দেখতে পান। পরে পুলিশকে ফোন দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ঐ শিক্ষার্থীর খালা উপমা পারভিন খাদিজা বলেন, আমার বোনের মেয়ে আত্মহত্যা করেনি বরং তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। বেশ কয়েকমাস যাবত ফুফাতো ভাই সাকিল ও সাজিত বিভিন্ন ভাবে যৌন হয়রানি করে আসছিলো ঐ শিক্ষার্থীকে। একদিন ঐ শিক্ষার্থী গোসল করতে গেলে ওর ফুফাতো ভাইরা গোপনে তা ভিডিও করে রাখে এবং যা দিয়ে বিভিন্ন সময়ে তাকে যৌন হয়রানি করে তারা। এছাড়া বাড়ির সামনে থাকা শামীম নামে এক ব্যক্তিকে দিয়ে দাদী রোকেয়া বেগম বিভিন্ন ভাবে পড়াশোনার বিষয়ে ঐ শিক্ষার্থীকে বুঝাতে চাইলে সেও সেই সুযোগে শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন বলে জানান তার খালা

এছাড়া তিনি আরো বলেন, তার বোনের মেয়ে বিভিন্ন সময় ফোন দিয়ে তার ফুফাতো ভাইদের বিষয়ে বিভিন্ন কথা বলতো এবং তার দাদীর কথাও বলতো আর কান্না করতো।

মামাতো ভাই আশিকুল ইসলাম সিয়াম বলেন, শুক্রবার রাত ২টার সময় ঐ শিক্ষার্থীর দাদী রোকেয়া বেগম ফোন দিয়ে বলে (১৪) গলায় ফাঁস দেয় ঐ শিক্ষার্থী। কিন্তুু ঘটনা ঘটে রাত দশটার দিকে আর আমাদের জানায় রাত ২টায়। আর এটি কোন ভাবেই আত্নহত্যা হতে পারে না। আমরা এই হত্যার বিচার চাই বলে জানান তিনি।

তবে এবিষয়ে তার দাদী রোকেয়া বেগমকে একাধিক বার কল দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শামীম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তবে এটি হত্যা না আত্নহত্যা সেবিষয়ে এখনি বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে বোঝা যাবে এটি হত্যা না আত্নহত্যা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে খোলা আকাশে নিচে আগুনে বসতঘর পুড়ে যাওয়া দুই পরিবার

প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : আইন উপদেষ্টা

জয়পুরহাট সদর উপজেলায় ৭ টি গরু চুরি

ফকিরাপুলে সিটিজি ক্রাইম টিভির, নতুন হেড অফিস উদ্বোধন করেন আজগর আলী মানিক

নাটোরে বিদ্যুস্পৃষ্ট হয়ে একব্যক্তির মৃত্যু

শিবচরে খেলাফত মজলিসের জনসংযোগ

উৎসবমুখর পরিবেশে কুয়েট ক্লাব-২০২৫ ফেয়ার সম্পন্ন

পিএসসির সিদ্ধান্তের বিরুদ্ধে “সরকার ও রাজনীতি” বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

লালমনিরহাটে গৃহবধূর আত্মহত্যা: অসুস্থতা ও আর্থিক সংকটই কারণ বলে ধারণা

ঠাকুরগাঁওয়ে মাটি খুঁড়লেই সোনা, গুজবে মানুষের ঢল