Tuesday , 23 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় ডাম্প ইয়ার্ড নির্মাণে খাসজমি বরাদ্দের নির্দেশ

প্রতিবেদক
বাসস
June 23, 2026 6:56 am

দেশের ৩৩০টি পৌরসভার মধ্যে যেগুলোতে এখনো ডাম্পিং স্টেশন নেই, সেগুলোর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে ডাম্প ইয়ার্ড নির্মাণের জন্য প্রয়োজনীয় খাসজমি বরাদ্দ দিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। উপসচিব ড. আশফিকুন নাহার স্বাক্ষরিত চিঠিটি দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ৭ জুন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দূষণমুক্ত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় ১১ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়- যেসব পৌরসভায় ডাম্পিং স্টেশন নেই, সেসব এলাকার বর্জ্য ব্যবস্থাপনার জন্য শহরের কাছাকাছি কম জনবসতিপূর্ণ এলাকায় প্রয়োজনীয় খাসজমি বরাদ্দের ব্যবস্থা করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, ডাম্প ইয়ার্ড নির্মাণের লক্ষ্যে উপযুক্ত খাসজমি চিহ্নিত করে প্রথমে বার্ষিক বন্দোবস্তের মাধ্যমে তা পৌরসভাকে ব্যবহারের সুযোগ দিতে হবে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে জমিটি স্থায়ী বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নিতে হবে।

এছাড়া খাসজমির স্থায়ী বরাদ্দ চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত সংশ্লিষ্ট জমিটি সাময়িকভাবে বর্জ্য ডাম্পিংয়ের কাজে ব্যবহারের অনুমতি দিতে বলা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ জেলা প্রশাসকদের জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এ বিষয়ের অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে বলেছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চাঁদাবাজ, মাটি-বালু খেকো ও খারাপ লোকদের সামাজিকভাবে বয়কট করুন : কাজল

ঈদগাঁওয়ে ভোটকেন্দ্র পোলিং এজেন্ট কর্মশালা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত

কুড়িগ্রামে ৫২ টি কোরবানির গরু নিয়ে দুঃস্থদের পাশে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা

জুবায়ের হত্যাকান্ড নিয়ে জবি শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

কমলনগরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

চৌদ্দগ্রামে ল্যাম্পি স্ক্রিণ রোগে গরু মরার হিড়িক, দুশ্চিন্তায় খামারীরা

নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত,

নজরুল বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল একাউন্টটিং ডে উদযাপন

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন