Tuesday , 13 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

প্রবাসীর উদ্যোগে পুঠিয়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 13, 2026 6:46 am

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ছোট সেনভাগ নতুনপাড়ায় ৭০০ এর অধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

দক্ষিণ কোরিয়া প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও মানবিক ব্যক্তি কামরুজ্জামান রাজিব এর উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সোমবার (১২ জানুয়ারী) বিকাল ৪ টার দিকে জিউপাড়া ইউনিয়নে ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদের আয়োজনে এই কর্মসূচিতে শীতার্ত নারী ও পুরুষ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

তীব্র শীতে যখন দরিদ্র ও অসহায় মানুষ মানবেতর জীবনযাপন করছে, তখন প্রবাসী এই সমাজ সেবকের উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন জিউপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাজিবের পিতা আবুল কালাম আজাদ।

এ সময় আবুল কালাম আজাদ বলেন, আমার ছেলে প্রবাসে থেকে প্রতিবারের মতো এবারো শীতার্ত, অসহায়,ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতার্ত কম্বল বিতরণ করে। এ পর্যন্ত আমার ছেলে কামরুজ্জামান রাজিবের দেওয়া বিভিন্ন স্থানে ৭০০ অধিক কম্বল বিতরণ করেছি । এবং বিভিন্ন সময়ে অসহায় মানুষদেরকে আর্থিক নগদ টাকা দিয়ে সহায়তা করে থাকে।

এ সময় তিনি আরো বলেন, আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে।

এ সময় আরো ছিলেন, পুঠিয়া উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক নান্টু শাহ্ ৯-নং ওয়ার্ড শ্রমিক দলের সহ-সভাপতি নজরুল ইসলাম, জিউপাড়া ইউনিয়নের যুগ্ন আহ্বায়ক কাদের আলী, স্বেচ্ছাসেবক দলের মোঃ নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল ৯-নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, নাজমুল ইসলাম ড্রাইভার, জুবায়ের হোসেন রুবেলসহ উপস্থিত ছিলেন অসংখ্য নেতৃবৃন্দ।

কম্বল বিতরণ শেষে একটি দুয়া অনুষ্ঠিত হয়,দোয়ায় দেশ ও জাতির মঙ্গল কামনা, ও শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়া সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা, ও তারেক জিয়ার সুস্বাস্থ্য কামনা করা হয়।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি করবে বলে মন্তব্য করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দেশ গড়তে জুলাই পদযাত্রায় গাইবান্ধায় এনসিপির নেতৃবৃন্দ

পাঁচবিবিতে দাঁড়িপাল্লা’র পক্ষে বিশাল পথসভা অনুষ্ঠিত

ডাকার ফোরামে শান্তি ও গণতন্ত্রের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

বাংলাদেশকে ২০০ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

আগামি তিন দিনের মধ্যে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা: এফএফডব্লিউসি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাউজানে গোলাম আকবর খোন্দকারের জনসমাবেশ অনুষ্ঠিত

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

চতুর্থ স্থানে উঠল বাংলাদেশ

তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো

ঠাকুরগাঁওয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলেন বিএনপির এক নেতা