Monday , 14 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে পৌঁছাল ৪ হাজার টন ডিজেল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 14, 2026 6:20 am

ভারত-বাংলাদেশ ‘ফ্রেন্ডশিপ পাইপলাইনের’ ৭২তম চালানের অংশ হিসেবে দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে প্রায় চার হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে। এর পরিমাণ আনুমানিক ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে ডিজেল স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়। পরে ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় সম্পূর্ণ সরবরাহ কার্যক্রম শেষ হয়।

২০১৮ সালের ৯ এপ্রিল স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভারত ও বাংলাদেশ যৌথভাবে ১৫ বছর মেয়াদে প্রায় ২০ লাখ (২ মিলিয়ন) মেট্রিক টন ডিজেল আমদানির প্রতিশ্রুতি দেয়। ২০২৩ সালের ১৮ মার্চ পাইপলাইনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত এই পথে বাংলাদেশ মোট তিন লাখ ৩০ হাজার ৮৭ মেট্রিক টন ডিজেল আমদানি করেছে।

আমদানিকৃত ডিজেল বাংলাদেশের তিনটি রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান—পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানির মধ্যে প্রায় সমানভাবে বিতরণ করা হয়।

ফ্রেন্ডশিপ পাইপলাইনের বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ১২৬.৫৭ কিলোমিটার। এটি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও বোদা উপজেলা, নীলফামারী সদর উপজেলা এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ওপর দিয়ে গিয়ে পার্বতীপুরের রিসিভিং টার্মিনালে যুক্ত হয়েছে। পাইপলাইনটি ভূগর্ভের প্রায় ৫ থেকে ৮ ফুট গভীরে স্থাপন করা হয়েছে।

ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্প দুই দেশের জ্বালানি সহযোগিতার ধারাবাহিক অংশ। সংশ্লিষ্টরা বলছেন, এটি আন্তঃসীমান্ত জ্বালানি অবকাঠামো সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত