Monday , 27 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 27, 2025 6:19 am

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো বন্ধুসভা ক্লাবের আয়োজনে এবং বিডিজবসের পৃষ্ঠপোষকতায় ক্যারিয়ার নির্দেশনামূলক সেশন ‘জার্নি টু ক্যারিয়ার’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে এ সেশনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন বন্ধুসভা ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তাকিফ হাসান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিডিজবসের প্রোগ্রামস ও অ্যাক্টিভেশন বিভাগের এজিএম মোহাম্মদ আলী ফিরোজ। তিনি শিক্ষার্থীদের জব মার্কেটের জন্য নিজেকে প্রস্তুত করা, ভাইভার সময় সাধারণ ভুল এড়ানো, সঠিকভাবে ভাইভা দেওয়ার কৌশল এবং একটি কার্যকর সিভি তৈরির বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

প্রথম আলো বন্ধুসভা ক্লাবের সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার অমি বলেন, “বর্তমান সময়ে ক্যারিয়ার গঠনে সঠিক দিকনির্দেশনা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয় জীবন থেকেই নিজেদের দক্ষতা ও যোগ্যতা উন্নয়নে মনোযোগী হয়— এ লক্ষ্যেই আমাদের ‘জার্নি টু ক্যারিয়ার’ আয়োজন। বিডিজবস আমাদের এই উদ্যোগে সহযোগিতা করেছে, এজন্য আমরা কৃতজ্ঞ। আমরা আশা করি, এ ধরনের সেশন শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও প্রস্তুত করে তুলবে ভবিষ্যতের কর্মজীবনের জন্য।”

সর্বশেষ - সারাদেশ