Sunday , 13 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফ নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 13, 2026 11:07 am

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এশিয়া টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ (৪৬) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মাহামুদুল হাসান অনিক গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে।

নিহতের মেয়ের জামাই সনি চৌধুরী জানান, ব্যক্তিগত কাজে কাজী আশরাফ ও মাহামুদুল হাসান অনিক মোটরসাইকেলে করে নড়াইলের লোহাগড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে মনসুরাবাদ এলাকায় চলন্ত মোটরসাইকেলটির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হলে তারা দুজনই আহত হন।

পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কাজী আশরাফের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, দুর্ঘটনায় আহত দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যুর খবর পাওয়া যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জয়পুরহাট শহর জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

কালবৈশাখী ঝড়ে কুমিল্লায় বৈদ্যুতিক সংযোগের ব্যাপক ক্ষয়ক্ষতি

ঝিনাইগাতীতে মাহমুদুল হক রুবেলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

আস্থা ভোটে টিকে গেলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাক্সন

চট্টগ্রামে অস্ত্রসহ দুই ডাকাত ও ১৬ মামলার আসামি গ্রেফতার

গাইবান্ধায় ধানের ন্যায্য মূল্য পেয়ে খুশি প্রান্তিক কৃষকরা

মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের মনোনয়ন ফরম উত্তোলন

চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু

যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড