Sunday , 13 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কুমিল্লায় ঘরে ঢুকে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, আহত স্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 13, 2026 11:28 am

কুমিল্লার বাঙ্গরায় ঘরে ঢুকে আনোয়ার হোসেন নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে রক্ষা করতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তার স্ত্রী।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে বাঙ্গরা থানার শ্রীকাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পেন্নই দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন শ্রীকাইল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে কয়েকজন হামলাকারী আনোয়ার হোসেনের বাড়িতে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রীকেও একইভাবে আঘাত করা হয়।

প্রতিবেশীরা চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আনোয়ার হোসেন ও তার স্ত্রীকে হাসপাতালে নেওয়া হলে পথেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়। তার স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, রাত ২টার দিকে শ্রীকাইল ইউনিয়নের উত্তর পেন্নই দক্ষিণপাড়া এলাকায় ঘরে ঢুকে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বাউফলে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

তালাবদ্ধ ফ্ল্যাটে গৃহবধূর মরদেহ, জীবিত উদ্ধার দুই শিশু

গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ শহীদের সমাধিতে শ্রদ্ধা

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

বিদ্যালয়ের ১৪ লক্ষ টাকা বুঝিয়ে না দিয়ে অবসরে যাচ্ছেন প্রধান শিক্ষক আ’লীগ নেতা কামরুজ্জামান

পত্নীতলায় কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ

প্রচন্ড বিরোধিতার মুখে বেসরকারী বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

বাউফল নার্সিং ইনস্টিটিউট এর প্রতীকী পরিবর্তন অনুষ্ঠান

ঈদগাঁওয়ে মাদক সেবনের সরঞ্জামাসহ গ্রেফতার ১

ক্রীড়াক্ষেত্রে রাজশাহী হবে দেশের শ্রেষ্ঠ: ভূমিমন্ত্রী