Wednesday , 29 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কালবৈশাখী ঝড়ে কুমিল্লায় বৈদ্যুতিক সংযোগের ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রতিবেদক
বাসস
April 29, 2026 8:55 am

বৈশাখী ঝড়ে জেলার ১৭টি উপজেলাতেই বৈদ্যুতিক সংযোগের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ো বাতাসে খুঁটি উপড়ে, ট্রান্সফরমার ও মিটার নষ্ট হয়ে গেছে। আর এতে গ্রাহকদের ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকতে হচ্ছে।

পল্লী বিদ্যুত অফিস বলছে, খুব দ্রুত সময়ের মধ্যে এসব বৈদ্যুতিক সংযোগ মেরামত করা হবে। তবে বৈরী আবহাওয়ার কারণে মেরামত কাজ বিলম্বিত হচ্ছে।

বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছিল গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীরা। অনেক কেন্দ্রে শিক্ষার্থীরদের পরীক্ষা দিতে হয়েছে অন্ধকারে কিংবা চার্জার লাইট বা মোমবাতি জ্বালিয়ে।

সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে জেলার দক্ষিণে কুমিল্লার পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীনে থাকা উপজেলাগুলো। ২ দিনের কালবৈশাখীতে আদর্শ সদর, সদর দক্ষিণ, লালমাই, চৌদ্দগ্রাম, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এ ৬ উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে।

মঙ্গলবার রাত ৯টায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার দিলীপ চন্দ্র চৌধুরী বাসস’কে জানান, ঝড়ের তাণ্ডবে মোট ৭১টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। ভেঙে নষ্ট হয়েছে ৫৫০টি মিটার। অন্তত ১ হাজার ২৫টি স্পটে বৈদ্যুতিক সংযোগের উপরে গাছ পড়েছে এবং ৭৩৮টি স্পটে তার ছিড়ে পড়েছে। ৬ উপজেলায় ৩৫টি ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়েছে ২৭ হাজার গ্রাহকের।

তিনি বলেন, গত রোববারের (২৬ এপ্রিল) পর আমরা সকল সংযোগ চালু করেছিলাম। কিন্তু মঙ্গলবারের ঝড়ে আবারো এসব সংযোগ ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবারাহ। আমরা সেগুলো পুনরুদ্ধারে দিন-রাত কাজ করছি।
এদিকে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চান্দিনা, দেবিদ্বার, মুরাদনগর ও বরুড়া উপজেলায়ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে কালবৈশাখী ঝড়ে প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকেন এসব এলাকার গ্রাহকরা। পরে বিকেল ৫টায় জাতীয় গ্রিডের প্রধান সংযোগটি সংস্কার করা হয় বলে জানান, পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা।

সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী রাশেদুজ্জামান বাসস’কে বলেন, ঝড়ের পর থেকে আমাদের টিম সব জায়গায় কাজ করছে। ক্ষয়ক্ষতির মোট পরিমাণ মঙ্গলবার রাত পর্যন্ত জানা যায়নি।

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি বাসস’কে বলেন, উপজেলার ভবানীপুর ও এগারোগ্রামসহ বিভিন্ন এলাকায় বেশ কতেক গাছ ভেঙে পড়েছে। সেগুলো অপসারণ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়াও বেশ কয়েকটি ইউনিয়ন বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে, সেগুলো আবারও সংযোগ দিতে কাজ করছে পল্লী বিদ্যুৎ।
কুমিল্লায় পল্লী বিদ্যুতের ৪টি সমিতির মোট ক্ষয়ক্ষতি জানতে আরো সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া অন্যান্য ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ দপ্তর।

কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বাসস’কে বলেন, গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার এ পরিস্থিতি আরো কয়েকদিন চলমান থাকতে পারে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টে চারজনের কারাদণ্ড

বহুমাত্রিক গবেষণা ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক টেকসই উন্নয়নের ভিত্তি : নোবিপ্রবি উপাচার্য

নীলফামারী-১ আসনের এমপির নেতৃত্বে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

ইরানের নতুন প্রস্তাবে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প

চৌদ্দগ্রামে বিএনপির বৈশাখী আনন্দ শোভাযাত্রা

ডাকসু নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে দুমকীর মুঈনুল

ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

শ্রীবরদী সীমান্তে ২১৬ বোতল ভারতীয় মদ জব্দ, ৭ জনের বিরুদ্ধে মামলা

ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে