Thursday , 18 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের মনোনয়ন ফরম উত্তোলন

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 18, 2025 2:43 pm

মাদারীপুর প্রতিনিধিঃ

আজ ১৮ তারিখ, বৃহস্পতিবার মাদারীপুর-৩ (কালকিনি ও ডাসার) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী মাওলানা এস এম আজিজুল হক আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। নির্ধারিত সময়ে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মাহাদী হাসান সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি পৌরসভা শাখার সভাপতি ও সাবেক মেয়র প্রার্থী লুৎফর রহমান মুন্সী, মাদারীপুর-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মহিউদ্দিন হাওলাদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি নাইম ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান রুম্মানসহ অন্যান্য নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম উত্তোলনের মাধ্যমে মাদারীপুর-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকের নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে বলে জানান নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম উত্তোলন শেষে মাওলানা আজিজুল হক বলেন, জনগণের ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পাঁচবিবিতে IBWF-এর উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত: সৎ ব্যবসায়ী তৈরিতে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জাবি রোভার স্কাউট গ্রুপের ইফতার মাহফিল ও নবীন বরন অনুষ্ঠিত

বান্দুরা আল-আমীন মাদ্রাসায় নুরানি থেকে মিসকাত পর্যন্ত মানসম্মত শিক্ষা প্রদান

গাইবান্ধার সুন্দরগঞ্জে অটোচালক কিশোরের মরদেহ উদ্ধার

নাগেশ্বরীতে অ্যানথ্রাক্স বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী

ইরানে মার্কিন হামলায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

নওগাঁয় অনুষ্ঠিত হতে যাচ্ছে লেখক সম্মেলন

জাকসুতে সেনা মোতায়েনের দাবি প্রশাসনের

ইবি শিক্ষক রুনা হত্যাকাণ্ডের প্রতিবাদে কুবিতে মানববন্ধন