Thursday , 3 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বিশ্বকাপজয়ী সতীর্থের প্রেমে পটে যাচ্ছেন ‘স্ত্রী’, খবর পেয়েই ছুটে গেলেন ফার্নান্দেজ

ফুটবলে সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় রয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর আবারও শিরোনামে উঠে এসেছে তার দীর্ঘদিনের প্রেমিকা ভ্যালেন্টিনা সার্ভান্তেসের সঙ্গে সম্পর্কের নানা অধ্যায়।

স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে ১২৫ মিলিয়ন পাউন্ডের যৌথ ব্রিটিশ রেকর্ড ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন ২৫ বছর বয়সি এনজো ফার্নান্দেজ। নতুন ক্লাবে পাড়ি জমানোর এই সময়ে তার ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনও নতুন করে আলোচনায় এসেছে।

এনজোর দীর্ঘদিনের সঙ্গী ইনফ্লুয়েন্সার ভ্যালেন্টিনা সার্ভান্তেস। ২০১৮ সালে বুয়েনস এইরেসে তাদের প্রেমের শুরু। সাধারণ জীবন থেকে শুরু হওয়া এই সম্পর্ক সময়ের সঙ্গে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়েছে।

২০২৪ সালের নভেম্বরে তাদের সম্পর্কে বড় ধরনের টানাপড়েন দেখা দেয়। সে সময় এনজো নাকি ভ্যালেন্টিনাকে জানান, তিনি কিছুদিন একা থাকতে চান এবং ছোটবেলায় মিস করা ‘ব্যাচেলর জীবন’ উপভোগ করতে চান। তবে বিচ্ছেদের প্রায় তিন মাস পর, ২০২৫ সালের শুরুতে লন্ডনের রাস্তায় তাদের একসঙ্গে দেখা গেলে সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এরপর আর্জেন্টিনার মডেল ও উপস্থাপিকা ওয়ান্দা নারাকে ঘিরেও নতুন আলোচনা শুরু হয়। ফরাসি ও আর্জেন্টাইন কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, ওয়ান্দা নারা এনজোকে ব্যক্তিগত বার্তা পাঠিয়েছিলেন। তবে ওই বার্তার কোনো জবাব না দিয়ে এনজো সেটি ভ্যালেন্টিনাকে দেখিয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়। যদিও পরবর্তীতে ভ্যালেন্টিনা এসব গুঞ্জন প্রকাশ্যে উড়িয়ে দেন।

সব জল্পনা-কল্পনার পর বর্তমানে এনজো ও ভ্যালেন্টিনা আবারও একসঙ্গে রয়েছেন। অলিভিয়া ও বেঞ্জামিন নামের দুই সন্তানকে নিয়ে ম্যানচেস্টারে নতুন জীবন শুরু করেছেন এই দম্পতি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায়ও ফুটবলভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে “স্বৈরাচারের ফাঁসি” উপলক্ষে ছাত্রদলের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কুবিতে ফার্মেসি সোসাইটির নতুন কমিটি ঘোষণা

বিয়ে করেছেন মিষ্টি জান্নাত, স্বামীর পরিচয় গোপন রাখলেন

ঠাকুরগাঁওয়ে ভাঙাচোরা রাস্তা মেরামত

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্টে অজ্ঞাত লাশ

রাজশাহীতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত হবে স্মৃতিস্তম্ভ : ভূমিমন্ত্রী

ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

কুড়িগ্রামের রাজারহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত