Saturday , 29 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

এখন থেকে ৩৭৫ সিসি মোটরসাইকেল আমদানির সুযোগ

নতুন আমদানি নীতি ২০২৬–২০২৯ অনুযায়ী, সম্পূর্ণ তৈরি অবস্থায় সর্বোচ্চ ৩৭৫ সিসি ক্ষমতার মোটরসাইকেল বিদেশ থেকে আমদানি করা যাবে। একই সঙ্গে আমদানি প্রক্রিয়া সহজ করতে বেশ কয়েকটি নতুন সুবিধাও যুক্ত করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় মঙ্গলবার (২৫ আগস্ট) নতুন আমদানি নীতি আদেশ ২০২৬–২০২৯-এর গেজেট প্রকাশ করেছে। নতুন নীতিতে সম্পূর্ণ তৈরি অবস্থায় সর্বোচ্চ ৩৭৫ সিসি ক্ষমতার মোটরসাইকেল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে আন্তর্জাতিক ব্র্যান্ডের মাঝারি ও উচ্চক্ষমতার মোটরসাইকেল সরাসরি বাংলাদেশে আমদানির সুযোগ তৈরি হয়েছে।

নতুন নীতিতে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের আমদানিকারকদের জন্য পণ্য আমদানার প্রক্রিয়াও সহজ করা হয়েছে। এতে বলা হয়েছে, ঋণপত্র (এলসি) খোলার পাশাপাশি এখন থেকে কোনো মূল্যসীমা ছাড়াই ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে পণ্য আমদানি করা যাবে।

এর আগে আমদানি নীতি ২০২১–২০২৪ অনুযায়ী, সম্পূর্ণ তৈরি অবস্থায় ১৬৫ সিসির বেশি ক্ষমতার মোটরসাইকেল আমদানিতে বিধিনিষেধ ছিল। নতুন নীতির ফলে এ সীমা বাড়িয়ে ৩৭৫ সিসি করা হয়েছে। তবে সংশ্লিষ্টদের মতে, এতে আন্তর্জাতিক ব্র্যান্ডের মোটরসাইকেলের বাজার সম্প্রসারিত হলেও স্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বাড়তি প্রতিযোগিতার মুখে পড়তে পারে।

নতুন আমদানি নীতিতে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) এবং সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস প্রতিষ্ঠার বিধানও রাখা হয়েছে। এর মাধ্যমে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল সংরক্ষণ ও সরবরাহব্যবস্থা আরও কার্যকর হবে এবং বাংলাদেশকে আঞ্চলিক বাণিজ্য, লজিস্টিকস ও পুনঃরপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে।

এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের অনুমোদিত শিল্পপ্রতিষ্ঠানে বিনিয়োগের ক্ষেত্রে মূলধনি যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানির প্রক্রিয়া সহজ করা হয়েছে। পাশাপাশি রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আমদানির সুযোগও আরও সম্প্রসারণ করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটের সীমানার ভেতর পলাশবাড়ীর ফলক, ৫০০ মিটার নিয়ে তীব্র ক্ষোভ

বিএনপিসহ কয়েকটি দলের ‘জুলাই সনদে’ দ্বিমত আছে: সারজিস আলম

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল

কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

বিশ্বকাপের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’: ফুটবলমঞ্চে দেশের গৌরব

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ময়মনসিংহ-৭ আসনে ছয় প্রার্থীর লড়াই

বেদে নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরির উদ্যোগ জরুরি

নাসিরনগরে ছাত্র হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার