Monday , 3 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

রাঙামাটিতে অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৪টি কারখানা ভস্মীভূত

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় অগ্নিকাণ্ডে বসতঘরসহ তিনটি ফার্নিচারের কারখানা সম্পুর্ণ পুড়ে গেছে।

আজ সোমবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি কাঠমিস্ত্রির কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও কয়েকটি স্থাপনায় ছড়িয়ে পড়েলে একটি বসতঘর ও তিনটি ফার্নিচার কারখানা ভস্মীভূত হয়।

এই অগ্নিকাণ্ডের ঘটনা বাসসকে নিশ্চিত করেছেন লংগদু জোনের জোন কমান্ডার লে: কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি।
তিনি জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমিসহ লংগদু জোন সদর হতে ৩ টি বি-টাইপ টহল দল প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জামসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশগ্রহণ করি।

পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

লে: কর্নেল মীর মোর্শেদ, আরো জানান, অগ্নিকাণ্ড চলাকালে লংগদু জোনের মেডিকেল দল প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান এবং উদ্ধার কার্যক্রমে সার্বক্ষণিক প্রস্তুত ছিল। লংগদু জোনের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা করা হবে বলে জানান তিনি।

সূত্র : বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিষেধাজ্ঞার পরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছাত্রলীগ, নীরব প্রশাসন

সাভারে ইয়ামিন হত্যা, ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল

র‌্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ

খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চে উত্তেজনা

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুবিতে আবেদনের সময়সীমা শেষ; প্রতি আসনে লড়বে ১০৮ জন

ডিমলায় ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

কুয়েতে ড্রোন হামলায় নবীনগরের প্রবাসী আমিনুল ইসলাম আহত

রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি : মির্জা ফখরুল