Monday , 14 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নিষেধাজ্ঞার পরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছাত্রলীগ, নীরব প্রশাসন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 14, 2026 10:55 am

জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ছাত্রলীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সংগঠনটির নেতাকর্মীদের বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় প্রশ্ন তৈরি হয়েছে।

জানা গেছে, নিষিদ্ধ জবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে ক্যাম্পাসে ব্যানার টানানো, পোস্টারিং, মানববন্ধন এবং ক্যাম্পাসসংলগ্ন এলাকায় ঝটিকা মিছিল করেছেন। অভিযোগ রয়েছে, এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

সর্বশেষ গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে বিশ্ববিদ্যালয়ের পাশের ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের সামনে ‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে একটি মিছিল করেন তারা। ক্যাম্পাসে সব মতের শিক্ষার্থীর সহাবস্থান নিশ্চিত এবং সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ বজায় রাখার দাবিতে আয়োজিত ওই কর্মসূচিতে ‘রাজনীতি যার যার, শিক্ষা সবার’ ও ‘শিক্ষার অধিকার কেড়ে নেওয়া চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এর আগে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার স্মরণে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ফটকে ব্যানার টানানো হয়। পাশাপাশি ১৫ আগস্ট উপলক্ষে তৃতীয় গেটসংলগ্ন বিশ্বজিৎ চত্বরে ব্যানার প্রদর্শন, ৬ দফা দাবিতে মানববন্ধন এবং ঈদের ছুটিতে ক্যাম্পাসে পোস্টারিংয়ের মতো কর্মসূচিও পালন করা হয়। এসব ব্যানার ও পোস্টারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের ছবি ও বিভিন্ন স্লোগান ব্যবহার করা হয়।

৬ দফা দাবির মধ্যে ছিল ছাত্রলীগ-সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ ও মামলার প্রত্যাহার, রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি, কোটা আন্দোলনের নামে দলীয় নিয়োগ বন্ধ এবং নারী-শিশু হত্যা, ধর্ষণ, মাদ্রাসায় শিশু নির্যাতন ও অনলাইনে নারী হেনস্তার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আজম খান বলেন, বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রক্টরিয়াল টিমের কাজ করার সুযোগ নেই। তবে ক্লাস চলাকালে ক্যাম্পাসের ভেতরে এমন কিছু ঘটলে ব্যবস্থা নেওয়া সম্ভব। তিনি জানান, বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তাদের অবস্থান শনাক্ত করা গেলে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ইফতার অনুষ্ঠিত

ঈদগাঁও থানার বিশেষ অভিযানে এক মদ ব্যাবসায়ী আটক

আমতলীতে দিনব্যাপী সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

কুড়িগ্রামে কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল শিক্ষার্থীদের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

দৌলতদিয়ায় নদীতে বাস তলিয়ে যাওয়ার ঘটনায় ১৮ জনের মৃতদেহ উদ্ধার

তিন বছরে কার্যক্রম বন্ধ করেছে ৪০০-এর বেশি গার্মেন্টস কারখানা: বাণিজ্যমন্ত্রী

মাদারীপুরে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

উচ্চশিক্ষার মান উন্নয়নে ওবিই কারিকুলাম প্রণয়ন অপরিহার্য: বেরোবি উপাচার্য

খালেদা জিয়ার মৃত্যুতে মোংলায় কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখনই জরুরি: প্রধান উপদেষ্টা