Tuesday , 24 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

উচ্চশিক্ষার মান উন্নয়নে ওবিই কারিকুলাম প্রণয়ন অপরিহার্য: বেরোবি উপাচার্য

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 24, 2025 6:03 am

 

মোঃ পারভেজ সেখ, বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো সম্প্রতি বৈশ্বিকভাবে স্বীকৃত আউটকাম বেসড এডুকেশন (ওবিই) পদ্ধতি গ্রহণ করেছে। এর ফলে দেশের শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানদন্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে, যা দেশের উচ্চশিক্ষার মান উন্নয়নে সহায়ক।

আজ সোমবার (২৩ জুন),সকালে একাডেমিক ভবন-৩ এর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘আউটকাম-বেসড এডুকেশন: এ পাথওয়ে টু অ্যাক্রিডিটেশন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ওবিই একটি শিক্ষার্থী-কেন্দ্রিক পদ্ধতি, যেখানে শিক্ষার্থীরা শেখার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। উপাচার্য বলেন, শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে সবসময় নতুন কিছু জানতে চায়। এজন্য শিক্ষকদের শিক্ষার্থীদের সাথে আপডেটেড হতে হবে। তিনি আরও বলেন, ওবিই কারিকুলাম বাস্তবায়ন অ্যাক্রিডিটেশন অর্জনের জন্য অপরিহার্য। এটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রোগ্রামের মান নিশ্চিত করতে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে সাহায্য করে। খুব শীঘ্রই বেরোবিতেও ওবিই কারিকুলাম বাস্তবায়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

কর্মশালায় সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। কর্মশালায় ‘আউটকাম বেসড এডুকেশন’ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকান ইন্টারন্যাশ ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি) এর অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এ. বি. এম. রহমতুল্লাহ। উক্ত কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বেরোবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ এবং ড. মোঃ আব্দুর রকিব উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে ‘জুলাই কর্নার’ উদ্বোধন

কিউবা সরকারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা ট্রাম্পের

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী

নড়াইলে শিবিরের নতুন কমিটি গঠন

‎গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের সর্বশেষ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

ওয়াইল্ড টিমের উদ্যোগে সুন্দরবন রক্ষায় বনজীবীদের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন

চৌদ্দগ্রামে অজ্ঞাত যুবকের রহস্যজনক লাশ উদ্ধার, শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন

দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায়: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পদ্মায় মা ইলিশ রক্ষায় অভিযান, ৬ লাখ মিটার কারেন্ট জাল

কুড়িগ্রামে বৃষ্টি উপেক্ষা করেই দূর্গম চরে বিনামূল্যে টিকা ও কৃমিনাশক ঔষধ বিতরণ অনুষ্ঠিত