Saturday , 27 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের লক্ষ্য বাংলাদেশের

প্রতিবেদক
বাসস
June 27, 2026 2:16 pm

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে কাল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দলই জয় পেতে মরিয়া।

লর্ডসে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি।

বার্মিংহামে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। লিডসে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হারে টাইগ্রেসরা।

সাউদাম্পটনে তৃতীয় ম্যাচে দারুণ জয় তুলে নেয় বাংলাদেশ। ১২৩ রানের পুঁজি নিয়েও বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে পাকিস্তানকে ১০০ রানে গুটিয়ে দেয় টাইগ্রেসরা। ২৩ রানের জয়ে সেমিফাইনালের দৌড়ে ভালোভাবে টিকে থাকে বাংলাদেশ।

তবে ম্যানচেস্টারে চতুর্থ ম্যাচে ভারতের কাছে ৫ উইকেটে হারে সেমির আশা অনেকটাই ফিকে হয়ে যায় বাংলাদেশের। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে টাইগ্রেসরা।
তারপরও যদি-কিন্তুর উপর টিকে আছে বাংলাদেশের সেমিতে খেলার স্বপ্ন।

৪ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে আগেই সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে অস্ট্রেলিয়া। ৪ ম্যাচে সমান ৬ করে পয়েন্ট আছে ভারত ও দক্ষিণ আফ্রিকার।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আর বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকাকে ১০০ রানের ব্যবধানে হারায় তখন তাদের নেট রান রেট হবে +০.৪৬২। বর্তমানে আছে -০.৮৪৯।

আর ভারত যদি অস্ট্রেলিয়ার কাছে ১৩০ রানেরও বেশি ব্যবধানে হেরে যায়, তখন টেবিলের দ্বিতীয় স্থানে উঠে সেমির টিকিট পাবে বাংলাদেশ। তাই জয়ের পাশাপাশি রান রেটের সমীকরণও মেলাতে হবে টাইগ্রেসদের।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৫বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র দুইবার। দক্ষিণ আফ্রিকা জয় ১২ ম্যাচে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ দল : নিগার সুলতানা জোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মাগলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া আক্তার, তাজ নেহার।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চাঁদা না দেওয়ায় মিথ্যা অপপ্রচার, ববির উপ-রেজিস্ট্রারের ১০ শিক্ষার্থীর নামে মামলা

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয় দিনে ভোটগ্রহণ চলছে

পুঠিয়ার হোটেল-রেস্তোরাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ট্রাম্পের হুঁশিয়ারির পর পাল্টা হামলা জোরদার করছে ইরান

পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী

সংসদে প্রধানমন্ত্রীর সেলফিতে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

তিস্তায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান প্রশাসনের

বঞ্চিত মুখে হাসি: মাভাবিপ্রবিতে এতিম ও আহতদের পাশে ‘বৈছাআ’

ভূরুঙ্গামারীতে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত