Sunday , 10 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রাজাপুরে শিক্ষার্থীদের স্কুল ড্রেস উপহার দিলেন যুবদল নেতা

প্রতিবেদক
নিউজ ডেক্স
May 10, 2026 11:45 am

মোঃ মাহিন খান, ঝালকাঠি (রাজাপুর) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলার বারবাকপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। নিজ অর্থায়নে এসব ড্রেস উপহার দেন ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল।

রবিবার (১০ মে) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে জহিরুল হক সোহেলের পক্ষে শিক্ষার্থীদের জন্য উপহার সামগ্রী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার সিকদারের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আকন, শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বরকতসহ বিদ্যালয়ের শিক্ষকরা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সুবিধাবঞ্চিত ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপহার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, জহিরুল হক সোহেল দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। এর আগে তিনি নিজ উদ্যোগে শিক্ষার্থীদের ফরম পূরণের খরচ বহন, শিক্ষা উপকরণ বিতরণসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করেছেন।

শিক্ষা সহায়তায় এমন উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাবে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী

জবিস্থ চটগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আরাফাত-নোমান

কুড়িগ্রামে জুলাই বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে এবি পার্টির র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত

জৈন্তাপুর কানাইঘাটে বিজিবির অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় মদ ও বিড়ি জব্দ

গ্রামীণ ব্যাংকের ঝিনাইগাতীর হাতিবান্ধা শাখায় আগুন

চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গম চরে ফ্রি মেডিকেল ক্যাম্প

ইরানের সঙ্গে সম্পর্কিত ৩৪ কোটি ৪০ লাখ ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করলো যুক্তরাষ্ট্র

মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন অতিষ্ঠ বাবা: দুমকিতে চাঞ্চল্য

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

চরভদ্রাসন বাজারে ফুটপাত ও রাস্তা দখলঃ চলাচলে চরম ভোগান্তি