সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন মাদারীপুর জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় বানারীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চবির প্রশাসনিক ভবনে তালা: উপ-উপাচার্যের পদত্যাগ দাবি ইউজিসির সেক্টরভিত্তিক কর্মশালায় পবিপ্রবির উপাচার্য ও রেজিস্ট্রারের অংশগ্রহণ কুবিতে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি রাউজান থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার মুকসুদপুরে নবাগত ইউএনও মাহমুদ আশিক কবিরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়াকাটার আলিপুর মধ্যবাজার সড়কে দুর্ভোগের অবসান, শুরু মেরামত নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত: সিইসি সংবাদ সম্মেলনে হাফেজ বারেক: অন্যের জমি নয়, নিজের জমির ধান কেটেছি ইরাসমাস ও বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেল কুবি পানছড়ি সীমান্তে বিজিবির কড়া নজরদারি ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ ৩৬ জন শিক্ষানবিশ সদস্য নিয়ে নতুন যাত্রায় পবিপ্রবি সাংবাদিক সমিতি মির্জাপুরে শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ কুবিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাগ্রত চৌরঙ্গীর মোমবাতি প্রজ্জ্বলন

মাভাবিপ্রবিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

‎টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী। মহান এই নেতার স্মৃতিকে স্মরণীয় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

‎রবিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭ টায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী পরিষদ, ছাত্র-শিক্ষক কেন্দ্রসহ বিভিন্ন দফতরের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।

‎এর পাশাপাশি ভাসানীর আদর্শে বিশ্বাসী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্থানীয় জনসাধারণ এবং ভাসানী পরিবারের সদস্যরাও মাজার প্রাঙ্গণে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিএনপি,কৃষক শ্রমিক জনতা লীগ,এনসিপি, গণ অধিকার পরিষদ এবং গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।

‎সকালের আলো ফোটার আগেই ভাসানীর অনুসারী, দর্শনার্থী ও সাধারণ মানুষ মাজার এলাকায় জড়ো হতে শুরু করেন। পুরো মাজার এলাকা ছিল আবেগঘন পরিবেশে ভরপুর। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজারসংলগ্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং আগত মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে তোবারক বিতরণ করা হচ্ছে।

‎বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শুধু স্মরণ নয়, ভাসানীর মানবসেবা, কৃষক-শ্রমিকের অধিকার রক্ষার সংগ্রাম এবং নিপীড়িত মানুষের প্রতি তার আজীবন ত্যাগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দিনব্যাপী আলোচনা সভা, বিশেষ দোয়া, কোরআনখানি ও ভাসানীর কর্মময় জীবনের ওপর প্রদর্শনীও আয়োজন করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

‎মজলুম জননেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সারাদিনই বিশ্ববিদ্যালয় ও মাজার প্রাঙ্গণে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩