Friday , 8 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন অতিষ্ঠ বাবা: দুমকিতে চাঞ্চল্য

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 8, 2025 5:43 am

 

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ

​পটুয়াখালীর দুমকিতে এক মাদকাসক্ত বখাটে ছেলেকে স্থানীয়দের সহায়তায় ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার অতিষ্ঠ বাবা। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমান হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার (২৪) মাদকাসক্ত হয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তার চুরি, ছিনতাই, সন্ত্রাসী কার্যকলাপ এবং স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের উত্যক্ত করাসহ বিভিন্ন অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল। সোহাগ তার বাবা-মায়ের অবাধ্যও ছিলেন।

​এলাকাবাসীর অসহনীয় দুর্ভোগের কারণে বাধ্য হয়ে সোহাগের বাবা মিজানুর রহমান স্থানীয় ইউপি সদস্য মো: আমিনুল ইসলাম ও বারেক মেম্বরসহ স্থানীয়দের সহায়তা চান। সর্বশেষ গত বুধবার রাতে সোহাগ একই গ্রামের প্রতিবেশী শহীদ জসিমের বাড়িতে চুরির উদ্দেশ্যে ঘরের দরজা ভেঙে ঢোকার চেষ্টা করলে বিষয়টি তার বাবাকে জানানো হয়। এরপর স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম বারেকসহ গ্রামবাসীদের সহায়তায় সোহাগকে খুঁজে বের করে দুমকি থানায় নিয়ে যাওয়া হয় এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

​দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোহাগকে চুরির মামলায় কারাগারে পাঠানো হয়েছে

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পত্রিকায় সংবাদ প্রকাশের পর অসহায়দের পাশে ইউএনও মহোদয়

চর আব্দুল্লাহ মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির ও অনিয়মের অভিযোগ

পরিবারের অসতর্কতায় ভেস্তে গেল ঈদের আনন্দ, পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

চূড়ান্ত চুক্তি এখনও দূরে, হরমুজ প্রণালী আবার বন্ধ : ইরান

চৌদ্দগ্রামে লরি চাপায় স্কুল ছাত্র নিহত, আহত ১

নিষিদ্ধ ছাত্রলীগের গোপন সভা থেকে নারীসহ আটক ৬

মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থী আজিজুল হকের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) বিএনপির সম্ভাব্যপ্রার্থী আবু সাঈদ চাঁদ এর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা