Tuesday , 21 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রতিবেদক
বাসস
April 21, 2026 3:23 pm

নবায়নযোগ্য জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামোসহ প্রধান খাতসমূহে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনেগালের ডাকার-এ অনুষ্ঠিত ‘আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা বিষয়ক ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম’-এর ফাঁকে জাপানের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ আহ্বান জানান।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে ওষুধ শিল্প, কৃষি-প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদন খাতের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানানো হয়।

উভয় পক্ষ বাণিজ্য, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং দু’দেশের জনগণের মধ্যে বিনিময় সম্প্রসারণ নিয়েও আলোচনা করেছে।

প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আরো সহায়তা কামনা করেন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজার সদরের পিএমখালীতে সিটি ব্যাংক পিএলসি এজেন্ট-আউটলেটের শুভ উদ্বোধন

‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুয়েট সংলগ্ন বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা: নিহত এক

পবিপ্রবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত

মাভাবিপ্রবি ক্যাম্পাসে বহিরাগতদের আধিপত্য, চলছে অশ্লীল ও অসামাজিক কার্যক্রম

জনগণের পরামর্শেই মুরাদনগর পরিচালিত হবে : কায়কোবাদ

ইসির খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ আগস্ট, চূড়ান্ত তালিকা ৩১ আগস্ট

জাবিতে ছাত্রদলের তিন মাসের টিকাদান কর্মসূচির সফল পরিসমাপ্তি

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত