Sunday , 26 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

প্রতিবেদক
বাসস
April 26, 2026 12:28 pm

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকদের সাত জনের একটি প্রতিনিধি দল আজ দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপির সঙ্গে সাক্ষাৎ করেন।

রাজধানীর শাহবাগে চলমান আন্দোলনের প্রেক্ষিতে প্রতিনিধি দলটি প্রতিমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ করেন।

এ সময় প্রতিনিধি দলটি তাদের নিয়োগ দ্রুত সম্পন্ন করতে ও বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

সাক্ষাতকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত বিধি-বিধান অনুসরণ করে স্বাভাবিক গতিতেই চলমান রয়েছে।

প্রক্রিয়ার প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন করে, নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আন্দোলনকারীদের ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে চলমান প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে, অযথা জনদুর্ভোগ সৃষ্টি না করে আন্দোলন স্থগিত করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার আহবান জানান।

ববি হাজ্জাজ আরও উল্লেখ করেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সকল কার্যক্রম যথাযথভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী এক নারী নিহত

বিপন্ন উদ্ভিদ সংরক্ষণে জাবিতে ‘অভয়ারণ্য’র বৃক্ষরোপণ কর্মসূচি

বজ্রপাত থেকে কৃষকদের সুরক্ষায় ৩ নির্দেশনা এসএসটিএফ-এর

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল

কাঠালিয়ায় মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টে চারজনের কারাদণ্ড

বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জবিতে দর্শন বিভাগের সেমিনার ও বিতর্ক প্রতিযোগিতা

কুড়িগ্রামে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চরের পাঁচ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা

জ্বালানি সাশ্রয়ে অনলাইনে ক্লাসের কথাও ভাবা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা