Sunday , 12 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ইরানের সঙ্গে আলোচনায় সমঝোতা হয়নি: ভ্যান্স

প্রতিবেদক
বাসস
April 12, 2026 5:03 am

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আজ রোববার বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় কোনো সমঝোতা হয়নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের পক্ষ থেকে একটি ‘চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব’ দেওয়ার পর তিনি বৈঠক থেকে চলে যাচ্ছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভ্যান্স ইঙ্গিত দেন যে, তিনি এখনও ইরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি বিবেচনা করার জন্য সময় দিচ্ছেন। এই প্রস্তাবের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার জানিয়েছে, আলোচনার সুযোগ দিতে তারা ইরানে দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখবে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠক শেষে ভ্যান্স সাংবাদিকদের বলেন, ‘আমরা এখান থেকে একটি অত্যন্ত সহজ প্রস্তাব নিয়ে যাচ্ছি। এটি আমাদের চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব। এখন দেখার বিষয়, ইরান এটি গ্রহণ করে কি না।’

ভ্যান্স বলেন, মূল বিরোধটি ছিল পারমাণবিক অস্ত্র নিয়ে। ইরান জোর দিয়ে বলে আসছে যে তারা পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে না। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরাইল বলছে, ইরান সেই সক্ষমতা অর্জনের চেষ্টা করছে।

এই প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে এবং এর আগের বছরেও যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনাগুলোতে হামলা চালায়।

ভ্যান্স বলেন, ‘আমরা স্পষ্টভাবে এমন একটি প্রতিশ্রুতি ইরানের কাছ থেকে দেখতে চাই যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করবে না এবং এমন কোনো উপায় বা প্রযুক্তিও অর্জন করবে না, যা তাদের দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম করে।’

তিনি বলেন, ‘প্রশ্নটা খুবই সহজ, তাহলো ‘আমরা কি ইরানের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপারে একটি মৌলিক অঙ্গীকার দেখতে পাচ্ছি যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না- শুধু এখন নয়, শুধু দুই বছর পর নয়, বরং দীর্ঘমেয়াদে?’

তিনি বলেন, ‘আমরা এখনও তা দেখিনি। আমরা আশা করি যে আমরা দেখব।’

ইসলামাবাদের একটি বিলাসবহুল হোটেলে, যেখানে দুই পক্ষ বৈঠক করেছে, সেখানে দেওয়া সংক্ষিপ্ত মন্তব্যে ভ্যান্স আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নিয়ে কোনো মতবিরোধের কথা বিশেষভাবে উল্লেখ করেননি। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন করা হয়।

তিনি জোর দিয়ে বলেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি শনিবার ওয়াশিংটনে বলেছিলেন যে দুই পক্ষ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কি না- তা নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন।
ভ্যান্স বলেন, ‘আমি মনে করি, আমরা বেশ নমনীয় ছিলাম। আমরা যথেষ্ট সহযোগিতাপূর্ণ ছিলাম। প্রেসিডেন্ট আমাদের বলেছিলেন, আপনাদের এখানে সদিচ্ছা নিয়ে কাজ করতে হবে এবং একটি চুক্তি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’

তিনি বরেন, ‘আমরা তা-ই করছিলাম এবং দুর্ভাগ্যবশত, আমরা কোনো অগ্রগতি করতে পারিনি।’

সূত্রঃ বাসস

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ভোলাহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শিবচরে গরু ব্যবসায়ীদের ওপর হামলা: তিন সদস্যের ডাকাতচক্র গ্রেফতার

জুলাই আন্দোলনে শহীদ বিশালের রুহের মাগফিরাত কামনায় পাঁচবিবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা: সন্তানদের নোটিশ

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সাথে সহযোগিতা ‘নতুন রূপে’ ইরান

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা ও উপহার প্রদান করবে তথ্য মন্ত্রণালয়

গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা

মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন অকটেন চট্টগ্রাম বন্দরে পৌঁছালো

কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুচ্ছ পরীক্ষা ৩ জানুয়ারি