Wednesday , 26 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শিবচরে গরু ব্যবসায়ীদের ওপর হামলা: তিন সদস্যের ডাকাতচক্র গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 26, 2025 1:01 pm

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ পথে গরু ব্যবসায়ীদের ওপর সংঘটিত হামলা ও ছিনতাইয়ের ঘটনার দ্রুত তদন্তে নেমে তিনজনকে আটক করেছে শিবচর থানা পুলিশ। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে শিবচর থানায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন ঢাকার ডেমরা এলাকার খগেন্দ্র চন্দ্র মল্লিকের ছেলে দীপন মল্লিক (৫৩), শিবচরের বন্দরখোলা ইউনিয়নের কোরবান শিকদারের কান্দি গ্রামের হাসান মোল্লা (৪৬) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার সুরিখোলা এলাকার টগর প্রধান (৩৪)।

এএসপি সালাহ উদ্দিন জানান, গত ১৯ নভেম্বর ভোরে বন্দরখোলা চৌরাস্তা এলাকার সংযোগ সড়কে গরু ব্যবসায়ী রাজন মোল্লা ও আলাউদ্দিন দেওয়ানের ওপর সন্ত্রাসীরা হঠাৎ হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে দু’জন আহত হন এবং তাদের কাছ থেকে ৩ লাখ ৭৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতরা। ঘটনার পরপরই একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে পুলিশ। প্রযুক্তিগত বিশ্লেষণ ও তথ্য সংগ্রহের মাধ্যমে অভিযানে নেমে স্বল্প সময়ের মধ্যেই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা সম্ভব হয়েছে। গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

তিনি আরও বলেন, অভিযানের সময় ডাকাতদলের ব্যবহৃত প্রাইভেটকারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের আদালতে হাজিরের পর কারাগারে পাঠানো হয়েছে। সংঘবদ্ধ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে নিয়মিত অভিযান আগামী দিনগুলোতেও চলবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

জুলাই শহীদদের স্মরণে হল নামকরণের দাবি জানালো জাবি শিবির

ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন অ্যাডভোকেট এম এ মজিদ

সুন্দরবনে অভিযানে ৪ জেলে উদ্ধার, বনদস্যু বাহিনীর ২ সদস্য আটক

গাইবান্ধার নিহত’র ঘটনায় অতিরিক্ত ডিআইজি’র নেতৃত্বে তদন্ত কমিটি গঠন

জয়পুরহাটে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয় দিবসে জাবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ : প্লাস্টিকের বিনিময়ে চারাগাছ

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপন

কুড়িগ্রামে শিশু সহ চার প্রতিবন্ধী মানুষের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

পিএসসির সিদ্ধান্তের বিরুদ্ধে “সরকার ও রাজনীতি” বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন