রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
শার্শায় বিএনপির নির্বাচনী জনসভা দীর্ঘ ২২ বছর পর নীলফামারীর বড় মাঠে তারেক রহমান জৈন্তাপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : আরিফুল হক চৌধুরী ত্রিশালে সাংবাদিকদের দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস এস এম ফরহাদ জয়পুরহাট-১ আসনে সাবেকুন নাহার শিখার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত জাবিতে কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সুরা আন-নাস এর তাফসীর ও সমাবেশ ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক মোংলার জয়মনিতে নারীদের ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত দাঁড়িপাল্লা ও ধানের শীষ ইসলামিক নয় : চরমোনাই পীর লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সরকারি মৎস্য খামারের সক্ষমতা বাড়াতে কুড়িগ্রামে কর্মশালা আগামী দিনে রাজনীতি হবে ভালবাসার উন্নয়ন ও কল্যাণের রাজনীতি : মোস্তাফিজুর রহমান গণঅভ্যুত্থানের পর এক শ্রেণি নেমেছিল চাঁদাবাজির জন্য; আমরা তখন পাহারাদার হিসেবে কাজ করেছি : সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বাউফলে ১১ দলীয় ঐক্যজোটের জনসভা জনসমুদ্রে পরিণত বাউফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি ঈদগাঁওয়ে যৌথ অভিযানে অস্ত্রসহ যুবক আটক কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ ত্রিশালের উন্নয়ন নিয়ে স্বতন্ত্র এমপি বিরোধী গুজবে কান না দেয়ার আহ্বান আনোয়ার সাদাতের মোংলায় ধানের শীষের নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত

হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা: সন্তানদের নোটিশ

 

ইসরাইল হোসাইন, কুষ্টিয়া প্রতিনিধিঃ

৩২ কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় ১১০ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার ছেলে ফাহিম আফসার আলম ও ফারহান সাদিক আলম এবং মেয়ে তানিশার বিরুদ্ধে অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় সম্পদের নোটিশ জারি করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) মামলা দুটি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

এজাহার সূত্রে জানা যায়, সাবেক এমপি মাহবুবুল আলম হানিফ পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশে জ্ঞাত আয়ের উৎসবিহীন ২৭ কোটি ৩৯ লাখ ২৯ হাজার টাকার সম্পদের মালিক হন এবং তা ভোগদখলে রাখেন। এছাড়া, তার নামে ১৮টি বিভিন্ন ব্যাংক হিসাবে মোট ৮৬ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ৯৭২ টাকার লেনদেন পাওয়া গেছে। যা সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে দুদক।

অন্যদিকে তার স্ত্রী ফৌজিয়া আলমের বিরুদ্ধেও জ্ঞাতআয় বহির্ভূত ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তার ১৬টি ব্যাংক হিসাবে ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহভাজন লেনদেনের প্রমাণ মিলেছে। যে কারণে তার বিরুদ্ধে অপর মামলাটি করা হয়েছে।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের হয়েছে। তাদের সন্তানদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে।

এদিকে ১৬ মার্চ দুর্নীতির অভিযোগ থাকায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও স্ত্রী ফৌজিয়া আলম, ছেলে ফাহিম আফসার আলম ও ফারহান সাদিক আলম এবং মেয়ে তানিশা আলমের নিষেধাজ্ঞা দেন আদালত।

রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘স্ত্রী, তিন সন্তানসহ মাহবুব উল আলম হানিফের বিদেশ যাত্রা রহিতকরণের আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩