Friday , 24 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচন চ্যালেঞ্জিং হবে : পানিসম্পদ মন্ত্রী

প্রতিবেদক
বাসস
April 24, 2026 4:10 pm

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। সত্যিকারের জনপ্রতিনিধি যেন নির্বাচিত হয়ে আসেন, সেজন্য এখন থেকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, যিনি নির্বাচন করতে চান, তিনি যেন জনবান্ধব ও ভালো মানুষ হন। সাধারণ মানুষের প্রয়োজনে তাদের পাশে থাকতে হবে।

আজ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত বার্ষিকক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, এদেশে নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে গত ১৭ বছর তৃণমূল পর্যায়ে বিভিন্ন সমস্যা হয়েছে।

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে দুই-তিনজন করে প্রার্থী হলে নির্বাচিত হতে পারবেন না। এটি দলের জন্য ভালো হবে না। বিষয়টি এখন থেকে মাথায় রাখতে হবে।

তিনি আরও বলেন, যেকোনো সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে। জনপ্রতিনিধি যদি ভালো হয়, সমাজব্যবস্থাও ভালো হবে। ওই প্রতিনিধি যদি ভালো না হয়ে নিজের জন্য হয়, আমরা জনগণ বিপদে পড়ে যাব। এজন্য সবাইকে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে এখন থেকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সভাপতি গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, পানিসম্পদ মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাফিজ উল্যাহ প্রমুখ।

শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

যথা সময়ে শুরু হয়েছে ডাকসু ভোট গ্রহণ কার্যক্রম

মাভাবিপ্রবিতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালিত

কুয়াকাটায় মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টি, জনজীবনে স্থবিরতা

ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রতিপক্ষকে ঘুষি মারায় রিয়াল জারাগোজার গোলরক্ষক ১৩ ম্যাচ নিষিদ্ধ

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

প্রশাসনের প্রতি ক্ষোভ অভিযোগ করেন ক্রেতারা : ভোজ্য তেল উধাও

কুড়িগ্রামে স্কুল মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মাণের দাবিতে শিক্ষার্থী ও জনগনের মানববন্ধন

কুবিতে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৫৫ জন শিক্ষার্থী

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে পত্নীতলায় মানববন্ধন