Tuesday , 31 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সূচিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, পরে সংশোধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 31, 2026 5:11 am

চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষার সূচিতে রাজনৈতিক স্লোগান সংবলিত বিজ্ঞপ্তি প্রকাশকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

রবিবার (২৯ মার্চ) বিভাগীয় সভাপতি ড. রকীবা নবী স্বাক্ষরিত পরীক্ষার রুটিনে বিশ্ববিদ্যালয়ের লোগোর নিচে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানটি যুক্ত করা হয় বলে অভিযোগ উঠেছে।

রুটিনটি পর্যালোচনায় দেখা যায়, নির্ধারিত পরীক্ষার সময়সূচির উপরে মাঝামাঝি স্থানে উক্ত স্লোগানটি লেখা রয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক আইন বিভাগের এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত এবং এর সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি বলেন, ঘটনাটি তাদের নজরে এসেছে এবং এটি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।

আইন অনুষদের ডিন ড. মু. জাফর উল্লাহ তালুকদার বলেন, বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলা প্রয়োজন।

তবে এ বিষয়ে বিভাগের সভাপতি ড. রকীবা নবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি ঘিরে ক্যাম্পাসে রাজনৈতিক নিরপেক্ষতা, একাডেমিক পরিবেশ এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত

কাল থেকে ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত

জনসংখ্যাকে উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

পরিবেশ রক্ষায় ফুলবাড়ীতে ছাত্রদল নেতার বৃক্ষরোপ কর্মসূচি অনুষ্ঠিত

চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ

বাইশারীতে রাবার বাগানের সিট লুট, আতঙ্কে বাগান কর্মচারীরা

কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান, করবেন শহীদ ওয়াসিমের কবর জিয়ারত

কোম্পানীগঞ্জে লাল মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার বিএনপির

দলীয় আনুগত্য নয়, পুলিশ চলবে আইন অনুযায়ী: প্রধানমন্ত্রী

উন্নত, দুর্নীতিমুক্ত বাউফল গড়ার প্রত্যয়ে আমরা অঙ্গীকারাবদ্ধ- ড. শফিকুল ইসলাম মাসুদ