Tuesday , 18 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কোম্পানীগঞ্জে লাল মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার বিএনপির

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 18, 2025 4:27 pm

ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক লাল মিয়াকে দল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দীর্ঘদিন ধরে বহিষ্কৃত থাকা এই নেতাকে পুনরায় প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দায়িত্বে ফিরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি–আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে লাল মিয়াকে বিএনপির সব পর্যায়ের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছিল।

পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় দল।বিএনপি জানায়, লাল মিয়াকে পুনরায় প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।কেন্দ্রীয় বিএনপি আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে লাল মিয়া ইতিবাচক ভূমিকা রাখবেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দ্বিতীয় ফটোকার্ড প্রকাশ

পাঁচবিবির মোহাম্মদপুর জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নাটোর-২ আসনে জামায়াতে ইসলামী প্রার্থীর নির্বাচনী প্রচারণা

এ বি এম আশরাফ উদ্দিন নিজান নীরব নেতৃত্বের এক আলোকবর্তিকা

আমতলীতে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

চৌদ্দগ্রাম দলিল লিখক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি- শাহনেওয়াজ শাহীণ, সেক্রেটারী- আলমগীর হোসেন

আপনারা সবাই আমার মা’র জন্য দোয়া করবেন : তারেক রহমান

ভারত থেকে এলো ৭ হাজার টন ডিজেল

ঝালকাঠি-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ইব্রাহিম আল হাদীর নির্বাচনী গণমিছিল