Tuesday , 11 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো প্রতীকধর্মী নাটক ‘ডেথ নক’

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 11, 2025 4:10 pm

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের উদ্যোগে মঞ্চস্থ হয়েছে প্রতীকধর্মী নাটক ‘ডেথ নক’।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জিয়া হায়দার থিয়েটার ল্যাবে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নাটকটির নির্দেশনা দেন বিভাগের শিক্ষার্থী মো. শাহিন আলম।

নাটকটি মৃত্যুর অনিবার্যতা, সময়ের অনিশ্চয়তা এবং মানুষের অস্তিত্ববোধকে কেন্দ্র করে নির্মিত। রহস্যময় এক আগন্তুকের আগমনকে ঘিরে মানুষের অন্তর্গত ভয়, অপরাধবোধ এবং জীবনের অন্তিম মুহূর্তে নিজের সত্তাকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষাই নাটকের মূল সুর।

নির্দেশক মো. শাহিন আলম বলেন, “ডেথ নক আমার কাছে শুধুই একটি নাটক নয়, এটি আত্মসমালোচনার এক যাত্রা। আমরা জীবনের ব্যস্ততায় মৃত্যুর অবশ্যম্ভাবিতা ও তার গভীর তাৎপর্য ভুলে যাই। এই নাটকের মাধ্যমে আমি দর্শকদের সেই অজানা মুহূর্তের সামনে দাঁড় করানোর চেষ্টা করেছি—যেখানে জীবন, সময় ও মৃত্যু একই বিন্দুতে এসে মিলিত হয়।

সহশিল্পী, দলীয় সদস্য ও দর্শকদের প্রতি আমি কৃতজ্ঞ—তাদের ভালোবাসা ও অংশগ্রহণই এই প্রযোজনাকে জীবন্ত করে তুলেছে। নাটকটি আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি ‘নক’ হয়তো শেষ নয়; বরং নতুন এক উপলব্ধির দরজা খোলার আহ্বান।”

এই প্রযোজনার মাধ্যমে নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা সৃজনশীলতা, মঞ্চনির্মাণ ও ভাবধারার দিক থেকে নিজেদের সক্ষমতা আবারও প্রমাণ করেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ফরিদপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ অভিযোগে একজনের মৃত্যুদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ নিহত ২, আহত ৩

দুধকুমার নদীতে ভেসে আসছে গরু সহ শত শত গাছের গুড়ি

জাবিতে প্রাক্তন শিক্ষার্থীদের হল থেকে নামাতে অভিযানে বাঁধার মুখে প্রশাসন

ইউক্রেনে ২৪ ঘণ্টায় রাশিয়ার ৬৫৯টি ড্রোন ও ৪৪টি ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভ

প্রধানমন্ত্রীর নিকট থেকে ‘কৃষক কার্ড’ নেয়া সেই কৃষক আর নেই

ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর

আফগানিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান

বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও তার পরিবারকে হত্যার হুমকি