Monday , 10 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নকলায় ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী’র উঠান বৈঠক

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 10, 2025 6:17 am

শাকিল, নকলা (শেরপুর) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী এর নির্বাচনী প্রচারণা নকলা ও নালিতাবাড়ী জুড়ে ব্যাপক গতিশীলতা পেয়েছে। জনগণের কাছে পৌঁছাতে এবং দলের বার্তা পৌঁছে দিতে দিনরাত মাঠে কাজ করছেন তিনি ও তার কর্মী বাহিনী।

এরই ধারাবাহিকতায় ৯ নভেম্বর ২০২৫, রবিবার বিকেলে নকলা উপজেলার ৯নং চন্দ্রকোনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাছুর আগলা গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী একজন তরুণ, শিক্ষিত, সৎ ও জনবান্ধব নেতা। তিনি শুধু রাজনীতিক নন, জনগণের সেবক হিসেবে সব সময় মানুষের পাশে থাকেন।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের দুঃশাসন ও অব্যবস্থাপনার বিরুদ্ধে জনগণ আজ ঐক্যবদ্ধ। এখন সময় এসেছে ধানের শীষে ভোট দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার।

উঠান বৈঠকে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন এবং প্রতিটি গ্রামে গ্রামে বিএনপির বিজয়ের বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা আহ্বান জানান, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরীকে বিজয়ী করে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির পতাকা পুনরায় উড়াতে হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এক নজরে এসএসসি পরীক্ষার ফল ২০২৫

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মাটি জল রাখি পরিষ্কার-বিডি ক্লিন কালকিনি টিমের একদিনে অসাধারণ পরিচ্ছন্নতা অভিযান

গাইবান্ধায় অনুষ্ঠিত হলো ‘এক শিশু, এক বৃক্ষরোপণ’ কর্মসূচি

কোম্পানীগঞ্জে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়নের শোকসভা ও দোয়া মাহফিল

কুড়িগ্রামে জুলাই গণ-অভ্যুত্থান স্মরনে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন

দক্ষিণ আফ্রিকা ছেড়ে ফিরে এসে নতুন করে জীবন গড়ার লড়াইয়ে অভিবাসন প্রত্যাশীরা

লালমনিরহাটে দুই লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

চীন সফরে গেছেন মির্জা ফখরুল

দেশ পুর্নগঠনের বার্তা নিয়ে জনতার দুয়ারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি