Sunday , 2 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রানার্স আপ জাবির “নাট্যম”

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 2, 2025 1:46 pm

জাবি প্রতিনিধি:

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে নাট্যম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

গত ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ঢাকার গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় এই দুই দিনব্যাপী প্রতিযোগিতা

প্রতিযোগিতার সিলেকশন রাউন্ডে অংশ নেয় দেশের ৩০টি বিশ্ববিদ্যালয়। সেখান থেকে ১৫টি বিশ্ববিদ্যালয় পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়। পরবর্তীতে সেখান থেকে ৮টি বিশ্ববিদ্যালয় নির্বাচিত হয় গালা পারফরম্যান্সের জন্য, যেখানে নাট্যম, জাবি দ্বিতীয় স্থান (রানার্স আপ) অর্জন করে। পুরস্কার হিসেবে তারা পেয়েছে ৩০,০০০ টাকা, পাশাপাশি নাটক বিভাগের বিচারকের সঙ্গে একটি নতুন প্রজেক্টে অংশগ্রহণের চুক্তিও সম্পন্ন হয়েছে।

নৃত্য, পুতুলনাট্য, গান ও পেইন্টিং—এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নাট্যম, জাবি সকল বিভাগেই অংশ নেয় ২৭ সদস্যের একটি দল নিয়ে। তাদের ১৫ মিনিটের প্রযোজনার ভাবনা, পরিকল্পনা ও কোরিওগ্রাফি করেন ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ও কিং পদপ্রার্থী আকাশ সরকার।

সহকারী নির্দেশনায় ছিলেন মোহনা হাসান, যিনি নাট্যমের বর্তমান সভাপতি। নাট্যমের প্রতিষ্ঠাতা ও বর্তমানে উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রযোজনাটির সার্বিক পরামর্শ দেন।

প্রসঙ্গত নাট্যমের পরিবেশনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও নাট্যমের সদস্যরা। তাদের উপস্থাপনার মূল বিষয়বস্তু ছিল বাংলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা, যা দর্শক ও বিচারকদের ব্যাপক প্রশংসা অর্জন করে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের ফরম বিতরণ ও প্রীতি ম্যাচ

জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন

কুয়েতে ড্রোন হামলায় নবীনগরের প্রবাসী আমিনুল ইসলাম আহত

শিবগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে সিরাত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

৫ আগস্ট গুলিবিদ্ধ তরুণ সালমানের পাশে তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে রেমিট্যান্স : প্রধান উপদেষ্টা

ত্রিশালে বিপুল পরিমাণ মরা মুরগি জব্দ

জোবায়েদ হত্যার প্রতিবাদে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

চৌদ্দগ্রামের চিওড়া ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ