Wednesday , 22 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ মেম্বারসহ ৭ জনকে দণ্ড

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 22, 2025 1:40 pm

এম এস জিলানী আখনজী, হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ মেম্বারসহ ৭ জনকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ অক্টোবর) ভোর ৫ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় উপজেলার বদরগাজী ও হলহলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পাইকপাড়া ইউপি মেম্বার আবু সায়েম (৪৭), সাবেক মেম্বার আঃ রউফ খাঁন (৬০), হলহলিয়া গ্রামের মৃত ইন্তাজ উল্লাহর পুত্র ফারুক মিয়া (৫৫), পঁঞ্চাশ গ্রামের সিরাজ মিয়ার পুত্র তাউজ মিয়া (৪১), দেউন্দি গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র মো জসিম উদ্দিন (৩০), একই গ্রামের মৃত সিরাজ তালুকদার এর পুত্র খয়ের মিয়া তালুকদার (৩১) কে ও মৃত আইয়ুব আলীর পুত্র আলী হায়দার (৫৮)কে আটক করা হয়।

এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে, জসিম উদ্দিন ও খয়ের মিয়া তালুকদারকে ১ বছরের কারাদণ্ড ও ১ লাখ করে অর্থ দণ্ড দেওয়া হয়। সায়েম মেম্বার ও রউফ মেম্বারকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা করে অর্থ দণ্ড দেওয়া হয়। অন্যান্যদের ৫০ হাজার টাকা করে অর্থ দণ্ড প্রদান করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠিতে অগুনে পুড়ল ১০টি বসতঘর

বাংলাদেশ প্রেসক্লাব প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখার অফিস উদ্বোধন

জয়পুরহাটে পাঁচবিবিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত

ইরান বন্দর অবরোধের ৪৮ ঘণ্টায় ১০টি জাহাজ ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

দীর্ঘ কর্মজীবনের ইতি, সংবর্ধনায় সিক্ত শিক্ষক নেতা গোলাম মাওলা

চরভদ্রাসন থানায় দালালমুক্ত পুলিশি সেবা: ওসিরজিউল্লাহ খানের ঘোষণা

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

ঈদগাঁওয়ে মাদক সেবনের সরঞ্জামাসহ গ্রেফতার ১

কুবির নটরডেমিয়ান পরিবারের নেতৃত্বে পিয়াস-হৃদয়

ভারতে কাঠ পাচারকালে পত্নীতলা বিজিবি’র হাতে আটক ৫ চোরাকারবারি