Sunday , 12 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চুরি হয়ে যাওয়া ড্রাইভারকে সিএনজি উপহার দিল মাসুদা ইন্টারন্যাশনাল

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 12, 2025 3:03 am

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

রাতের আধাঁরে নিজ বাড়ি থেকে চুরি হয়ে যায় দরিদ্র চালক মমিনের সিএনজি অটোরিকশাটি। সংসার চালানোর একমাত্র অবলম্বন হারিয়ে ভেঙ্গে পড়া মমিনের আর্তনাদের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কুমিল্লার চৌদ্দগ্রামে সিএনজি অটোরিকশা চুরি হয়ে যাওয়া সেই চালক মমিনকে সিএনজি অটোরিকশা উপহার দিল মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটি। একই সময় জীর্ণ ঘর পূর্ণনির্মাণের জন্য দেয়া হয়েছে ১১ জন অসহায়কে ৫৭ বান টিন।

শনিবার (১১অক্টোবর) বিকেলে উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামে আয়োজন করা হয় সিএনজি অটোরিকশা ও টিন হস্তান্তর অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটি বাংলাদেশের পরিচালক জামাল হোসেম শামীম।

মানবাদিকার কর্মী ও সাংবাদিক এএফএম রাসেল পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সৈয়দ সানাউল্লাহ, কুলাসার পুরাতন জামে মসজিদের সভাপতি মাও খুরশিদ আলম পাটোয়ারী , মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটি পরিচালক জাহাঙ্গীর আলম , কুলাসার গ্রামের সামছুল হক, আবদুল হক কোম্পানি, মাওলানা আবুল হোসেন পাটোয়ারী, মোহাম্মদ উল্লা খোকন, আবু ছায়েদ পাটোয়ারী, লোকমান হোসেন।

সিএনজি অটোরিকশা উপহার পেয়ে ড্রাইভার মমিন অনুভূতি জানাতে গিয়ে বলেন, সিএনজি চুরি হওয়ার পর আমি অসহায় হয়ে গিয়েছিলাম। আমি কেমন করে চলবো, কেমন করে সংসার চালাবো। আজ আমার রুটি রুজির ব্যবস্থা করে দিয়েছে মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটি। সিএনজি অটোরিকশা উপহার পেয়ে এখন আমার পরিবার চালাতো পারবো।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

দেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর কখনো ফিরবে না, বিচারের মুখোমুখি হতেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ফরিদপুরে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রিশালে পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা

পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার ৩

জনগণের শান্তির পক্ষে কাজ করব : ফজলুল হক মিলন

কালাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন ও আলোচনা সভা

জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

এনসিপি কুড়িগ্রাম সদরের ৯নং যাত্রাপুর ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

টাইফুন বাভিকে ঘিরে উ. কোরিয়ার সর্বোচ্চ সতর্কতার নির্দেশ