Sunday , 5 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নিষেধাজ্ঞায় দুমকিতে জেলেরা ব্যস্ত সময় পার করছে নৌকা মেরামতের কাজে

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 5, 2025 12:41 pm

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ

সারাদেশে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞায় পটুয়াখালীর দুমকিতে জেলেরা ব্যস্ত সময় পার করছে মাছ ধরার নৌকা মেরামতের কাজে।

শনিবার (৪ অক্টোবর) উপজেলার পায়রা নদীর পারে গিয়ে দেখা যায় অনেক জেলেরা তাদের মাছ ধরার জন্য ব্যবহৃত নৌকা গুলো নদীর পারে উঠিয়ে মেরামতের কাজ করছে। কেউ কেউ নৌকায় দিচ্ছে রং আবার কেউ কেউ করছে নৌকার ফাটল মেরামতের কাজ।

জেলে রামেশ্বর চন্দ্র দাস ও মানিক জানান, ২২ দিনের নিষেধাজ্ঞায় আমরা কেউ মাছ ধরবো না। এই ২২ দিন আমাদের কোনো কাজ নেই তাই আমরা নৌকামেরামতের কাজ করছি যেন নিষেধাজ্ঞা শেষ হওয়ার সাথে সাথে আমরা মাছ ধরতে পারি সেজন্য আমরা নৌকা মেরামত করে তৈরি করে রাখছি। জেলে গবিন্দ দাস বলেন, মা ইলিশ রক্ষায় সরকার ২২ দিন মাছ ধরা নিষেধ করছে এই জন্য আমরা মাছ ধরা বন্ধ করে দিছি। ২২ দিন পরে তাড়াতাড়ি যেন মাছ ধরতে যেতে পারি এই জন্য নৌকা মেরামত করে রাখছি। সরকার যে অবরোধ দিয়েছে এই অবরোধে আমাদের ২০ কেজি করে চাল দেয়। এই জন্য আমরা ২২ দিন মাছ ধরবো না।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, অনেক জেলে রাই নৌকা নদীর পাড়ে উঠিয়ে মেরামতের কাজ করছে এটা জেলেদের অনেক ভালো উদ্যোগ।এবং অনেক জেলেদের নৌকা এখনো নদীতে আছে তাদেরকেও আমরা নৌকা নদীর পারে উঠাতে বলেছি। না উঠালে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে জমকালো আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদযাপিত

দুর্ঘটনায় নিহত পোশাকশ্রমিককে স্বীকার করছে না কর্তৃপক্ষ, সড়ক অবরোধ করে বিক্ষোভ

বন্ধুত্বের পরিচয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সব কিছু লুট!

ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

গোসাইরহাটে বিএনপির উঠান বৈঠক

রাজাপুরের আংগারিয়া খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জামাল

শিবগঞ্জের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতা শাকিল

রংপুর প্রেসক্লাবে অবৈধ সদস্য অন্তর্ভূক্তিতে নিষেধাজ্ঞার রায় বহাল রাখল আদালত

আমতলীতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জমিতে জোর করে রাস্তা নির্মাণ বাধা দেয়ায় ৯০ বছরের বৃদ্ধ কোদালের কোপে গুরুতর আহত