Saturday , 27 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঝালকাঠিতে তারেক রহমানের ৩১ দফা প্রচারে ও ধানের শীষে ভোটের আহ্বান

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 27, 2025 6:41 am

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া বন্দরে বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। একই সঙ্গে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে কাঁঠালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা ও ঝালকাঠি-১ (রাজাপুর কাঁঠালিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত। তিনি বক্তব্যে বলেন, “দেশকে বাঁচাতে হলে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছে, তা বাস্তবায়নই হবে মুক্তির পথ। এই দফাগুলো আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপরেখা। তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল আমিন খোকন, বিএনপি নেতা মুজিবুল হক পান্না গোলদার, মো. রেজাউল হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী লিনা পারভীন, আমুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফজলে খোদা সুমন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, আমুয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. খোকন সরদ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ওসমান হাদীর মৃত্যুতে উত্তাল বান্দরবান, সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা

জয়পুরহাটে জেলা জামায়াতের বিশাল বিক্ষোভ সমাবেশ

কুয়েটে ‘মার্চ ফর গাজা’ আয়োজন ইনকিলাব’১৯-এর

দেশি শাড়ী বিদেশি বলে বিক্রি, ম্যাজিস্ট্রেটের অভিযান

ড্রোন হামলায় জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানার পর কুয়েত বিমানবন্দরে আগুন

ঝালকাঠিতে বিএনপির আলোচনা সভা ও সদস্য নবায়ন ফরম বিতরণ

মাভাবিপ্রবিতে সৈনকিয়ান পূর্ণমিলনী ও নবীনবরণ অনুষ্ঠিত

মহিপুরে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল