Monday , 1 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

হালান্ডের গোলে শেষ ষোলতে নরওয়ে

প্রতিবেদক
বাসস
June 1, 2026 4:23 am

আর্লিং হালান্ডের গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে নরওয়ে। যেখানে তাদের জন্য অপেক্ষায় রয়েছে ফেবারিট ব্রাজিল।

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার হালান্ড পোস্টের খুব কাছে থেকে বল জালে জড়ান। ৮৬ মিনিটের এই গোলে নরওয়ের জয় নিশ্চিত হয়। এটি এবারের টুর্নামেন্টে হালান্ডের পঞ্চম গোল।

বিশ্বকাপের ইতিহামে এই প্রথমবারের মত নরওয়ে নক আউট পর্বে কোন ম্যাচে জয়ী হলো।

ডালাসের মাঠে প্রথমার্ধটা মোটেই প্রানবন্ত ছিলনা। উভয় দলই কেবল সময় কাটিয় গেছে। যদিও বিরতির ছয় মিনিট আগে এন্টোনিও নুসা নরওয়েকে এগিয়ে দেন। ম্যানচেস্টার ইউনাইটেডের আমাদ ডিয়ালো ৭৪ মিনিটে আইভরি কোস্টকে সমতায় ফেরান। ম্যাচটি যখন নিশ্চিতভাবেই অতিরিক্ত সময়ে দিকে গড়াচ্ছিল ঠিক তখন প্যাট্রিক বার্গের ক্রসে হালান্ডের গোলে পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে।

আগামী রোববার নিউ জার্সিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পথে নরওয়ের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

শারিরীক দক্ষতার দিক থেকে সমান তালে দুই দল পাল্লা দিয়েছে। ডালাস কাউবয়েজের ছাদঢাকা স্টেডিয়ামে খেলোয়াড়রা গরমের কারনে মোটেই অস্বস্তি অনুভব করেনি।

২০ মিনিটে আইভরি কোস্ট ম্যাচের প্রথম সুযোগ পায়। ডিফেন্ডার গিসলেইন কোনান বামদিক থেকে নরওয়ের বক্সের ভিতর ঢুকে টার্গেটে শট নেন। যদিও তার শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। হাইড্রেশন বিরতির ঠিক আগে ইয়ান ডায়মন্ডকে বক্সের ভিতর ফাউল করলেও আইভরি কোস্টে আবেদন নাকচ করে দেন রেফারি জেসুস ভ্যালেনজুয়েলা।

১৯ বছর বয়সী উইঙ্গার ডায়মন্ড বিশ্বকাপ শেষে আরবি লিপজিগ থেকে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন পিএসজিতে যোগ দেবার দ্বারপ্রান্তে রয়েছেন।

এবারের টুর্নামেন্টে সবচেয়ে কম বয়সী স্কোয়াড হিসেবে আসরের শুরুতেই আফ্রিকান দল আইভরি কোস্টকে ঘিড়ে বাড়তি উত্তেজনা ছিল।

অবশেষে আসে সেই কাঙ্খিত ক্ষণ। অধিনায়ক মার্টিন ওডেগার্ডে এ্যাসিস্টে নুসা দারুন শটে নরওয়েকে এগিয়ে দেন। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে হালান্ডের শট শেষ মুহূর্তে ক্লিয়ার করেন ইব্রাদি সাংগারে।
এই প্রথমবারের মত বিশ্বকাপের নক আউট পর্বে খেলতে আসা আইভরি কোস্ট দ্বিতীয়ার্ধ শুরুর থেকেই আগ্রাসী ম্যাচ উপহার দেয়। নিকোলাস পেপেকে রুখে দেন নরওয়েজিয়ান গোলরক্ষক ওয়ান নাইল্যান্ড। ধীরে ধীরে আইভরি কোস্ট আধিপত্য বিস্তার করতে থাকে।

ফ্রান্সের পরে গ্রুপের দ্বিতীয় স্থান পাওয়া নরওয়ে কর্ণার থেকে ব্যবধান প্রায় দ্বিগুন করেই ফেলেছিলেন। কিন্তু তাদের সেই প্রচেষ্টা লাইনের উপর থেকে ক্লিয়ার করেন দিয়ালো। ৭৪ মিনিটে ডিয়ালো দুর্দান্ত দক্ষতায় দুইজন ডিফেন্ডারকে কাটিয়ে আইভরি কোস্টকে সমতায় ফেরান। কিন্তু শেষ পর্যন্ত আর রক্ষা হয়নি। ৮৬ মিনিটে হালান্ড আইভরি কোস্টকে কাঁদিয়ে সহজেই বল জালে জড়ান। স্টপেজ টাইমে ডিয়ালোর ফ্রি-কিক উড়ন্ত গতিতে ডানদিকে ঝাঁপিয়ে পড়ে নাইল্যান্ড কোনমতে রক্ষা করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

খুলনায় পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা কেসিসি প্রশাসক মঞ্জুর

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৫৬ ফুটের মৃত তিমি

নজরুল বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাবের নেতৃত্বে মেহরীন-অনিক

ফরিদপুর সদরে মাদক ব্যবসায়ী ফাইজুস পাভেল গ্রেফতার

পানছড়ি সীমান্তে বিজিবির কড়া নজরদারি

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

চৌদ্দগ্রামে কুখ্যাত মাদক সম্রাট টেম্পু সহ গ্রেফতার ২

বিলাইছড়ির একাধিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও মুহাম্মদ মামুনুল হক: শিক্ষার মান যাচাই ও শিক্ষকদের সাথে মতবিনিময়

পাঁচবিবিতে ট্রাকচাপায় ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে অটোরিকশা উল্টে চালকসহ বহু যাত্রী গুরুতর আহত