Thursday , 26 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কুড়িগ্রামে মাদকদ্রব্যের অপব্যবহার বিরোধী র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 26, 2025 10:14 am

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে মাদক বিরোধী র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মাদক বিরোধী র‍্যালি শেষে জেলা প্রশাসন মিলনায়তন (স্বপ্নকুঁড়ি) কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

তিনি বলেন, ‘কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করা না গেলে সুন্দর সমাজ গঠন অসম্ভব। তরুন ও যুবকদের মাদক থেকে বিরত রাখতে অভিভাবকদের আহবান জানান তিনি। মাদক নির্মুলে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। এজন্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে মাদকের কুফল নিয়ে বিভিন্ন স্তরের সভা, সমাবেশে আলোচনা করারও আহবান জানান তিনি।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি. এম কুদরাত-এ-খুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম বিজিবি প্রতিনিধি, পুলিশ প্রতিনিধি, সিভিল সার্জন সহ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু প্রমুখ।

অনুষ্ঠানের শেষের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, মাদক নিয়ন্ত্রনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর সব সময় সক্রিয় রয়েছে। তিনি জানান, কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গত ৬ মাসে ইয়াবা, স্ক্রাফ, হেরোইন, গাঁজা, ফেন্সিডিল সহ বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়। এসময় নিয়মিত মামলা-৯৭টি, জিডি মামলা-২টি, মোবাইল কোর্ট মামলা-৭০টি সহ মোট ১৬৭টি মামলায় ১৮২ জন আসামিকে আটক করা হয়।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু জানান, বিষয়টি খুবই উদ্বেগজনক! মাদক নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশদ আলোচনা হয়। পুলিশ, বিজিবি, বিএনপি, জামাত, এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলন, ইসলামী আন্দোলন সহ গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ একমত হোন যে কোন মুল্যে কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করা হবে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র পরামর্শক হলেন ড. নাহিদা বেগম

নজরুল বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

বর্ষায় শাপলাই ভরসা, দিনে ২ হাজার টাকা আয় বরিশালের কৃষকের

আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

গণকবরস্থান রক্ষার দাবিতে চৌদ্দগ্রামে বিক্ষোভ

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি: নজরুল বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচি

কাস্তের আঘাতে কলেজছাত্রী জখম, অভিযুক্ত সজীব জনতার হাতে আটক

হরমুজ প্রণালীতে ২টি তেলবাহী ট্যাংকার থামানোর দাবি ইরানের