Saturday , 19 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারকে নির্বাচন করা হয় যেভাবে

চলতি বছরের ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। তবে শুধু গোল-অ্যাসিস্ট বা ব্যক্তিগত নৈপুণ্য নয়, এই মর্যাদাপূর্ণ পুরস্কার নির্ধারণে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নেওয়া হয়।

ব্যালন ডি’অরের আয়োজন করে ফ্রান্স ফুটবল। ২০২৪ সাল থেকে উয়েফা সহ-আয়োজক হিসেবে যুক্ত হয়েছে। প্রথমে ৩০ জন খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। এরপর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে বিশেষায়িত ক্রীড়া সাংবাদিক ভোট দেন। প্রতিটি ভোটার তালিকাভুক্ত ৩০ জনের মধ্য থেকে নিজের পছন্দের সেরা ১০ খেলোয়াড়কে ক্রমানুসারে নির্বাচন করেন।

ভোটের ক্ষেত্রে প্রথম পছন্দের খেলোয়াড় পান ১৫ পয়েন্ট, দ্বিতীয় ১২, তৃতীয় ১০, চতুর্থ ৮, পঞ্চম ৭, ষষ্ঠ ৫, সপ্তম ৪, অষ্টম ৩, নবম ২ এবং দশম স্থানের খেলোয়াড় পান ১ পয়েন্ট। সব ভোটের পয়েন্ট যোগ করে সর্বোচ্চ স্কোর পাওয়া ফুটবলারই ব্যালন ডি’অর জেতেন। সমান পয়েন্ট হলে প্রথমে প্রথম পছন্দের ভোট, এরপর দ্বিতীয়, তৃতীয় এবং ধারাবাহিকভাবে পরবর্তী পছন্দের ভোটের সংখ্যা বিবেচনা করা হয়।

ব্যালন ডি’অর নির্বাচনে মূলত তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। প্রথমত, ব্যক্তিগত পারফরম্যান্স—মাঠে একজন খেলোয়াড়ের প্রভাব, ধারাবাহিকতা ও নৈপুণ্য। দ্বিতীয়ত, দলীয় সাফল্য—ক্লাব ও জাতীয় দলের হয়ে অর্জিত শিরোপা এবং সেই সাফল্যে খেলোয়াড়ের অবদান। তৃতীয়ত, আচরণ ও ফেয়ার প্লে—মাঠে খেলোয়াড়সুলভ মানসিকতা ও ক্রীড়াসুলভ আচরণও মূল্যায়নের অংশ।

এবার ব্যালন ডি’অরের ৭০তম আসর উপলক্ষে আয়োজনের স্থানেও এসেছে পরিবর্তন। ২০১৯ সালের পর থেকে নিয়মিত প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে অনুষ্ঠিত হলেও, এবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে আগামী ২৬ অক্টোবর লন্ডনে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত