রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন ডিমলায় খেজুর গাছ প্রতীকের পক্ষে মনজুরুল ইসলাম আফেন্দির নির্বাচনী প্রচার মিছিল পটুয়াখালী-২ আসনে বিএনপির সাথে গণঅধিকার পরিষদের সংহতি নবীনগরে ফুটবল প্রতীকের প্রার্থী তাপসের বিশাল নির্বাচনী সভা কালাইয়ে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কুবিতে ছাত্র সংগঠন গুলোর সাথে প্রশাসনের মতবিনিময় সভা যারা মা-বোনদের বোরখা খুলে ফেলতে চায়, ক্ষমতায় গেলে তারা বাংলাদেশকে বিবস্ত্র করবে : হাসনাত আব্দুল্লাহ মিয়ানমার থেকে গুলি, ২৭ দিন পর মারা গেল শিশু হুজাইফা পূবাইলে ৩৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার ক্ষমতা বা পদ নয়, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য : মমতাজ আলী শান্ত জাবিতে হিম উৎসব ঘিরে বিতর্ক: সংস্কৃতি চর্চার নামে ধর্মীয় উস্কানির চেষ্টার অভিযোগ শার্শায় বিএনপির নির্বাচনী জনসভা দীর্ঘ ২২ বছর পর নীলফামারীর বড় মাঠে তারেক রহমান জৈন্তাপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : আরিফুল হক চৌধুরী ত্রিশালে সাংবাদিকদের দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস এস এম ফরহাদ জয়পুরহাট-১ আসনে সাবেকুন নাহার শিখার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত জাবিতে কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সুরা আন-নাস এর তাফসীর ও সমাবেশ ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক মোংলার জয়মনিতে নারীদের ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত

দিনাজপুর-৬ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচনী মাঠে বাড়ছে তৎপরতা

মো: ফাহিম সরকার, বিরামপুর প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর–৬ (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে তৎপরতা। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলাম।

দীর্ঘদিন ধরে ধর্মভিত্তিক রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা আনোয়ারুল ইসলাম এলাকায় একজন পরিচিত মুখ। তিনি বিভিন্ন শিক্ষা, সমাজকল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন বলে স্থানীয়রা জানান।

নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন গ্রাম ও হাটবাজারে গণসংযোগ শুরু করেছেন। এ সময় তিনি দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সুশাসন ও ইসলামি মূল্যবোধভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করছেন।

আনোয়ারুল ইসলাম বলেন, “দিনাজপুর–৬ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, যুবসমাজের কর্মসংস্থান, শিক্ষা ও কৃষি খাতে উন্নয়ন নিশ্চিত করতে কাজ করবো।”

স্থানীয় জামায়াত নেতাকর্মীদের দাবি, সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। বিশেষ করে তরুণ ও ধর্মপ্রাণ ভোটারদের মধ্যে তাকে ঘিরে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩