Tuesday , 21 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কুমিল্লায় ভারতীয় শাড়ি জব্দ

প্রতিবেদক
বাসস
April 21, 2026 6:54 am

জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবি সদস্যরা। জব্দকৃত এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ১৬ হাজার টাকা।

মঙ্গলবার সকালে কুমিল্লা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বাসস’কে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কুমিল্লা ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপি’র একটি টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্ত থেকে প্রায় ৫শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে নির্ভয়পুর নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত এসব শাড়ির আনুমানিক মূল্য ৭২ লাখ ১৬ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হবে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম

বর্ণাঢ্য আয়োজনে পবিপ্রবিতে মহান বিজয় দিবস পালিত

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য টিএসসি তে পর্দা কর্নার উদ্বোধন

বিইউএফটি ‘মান’ এ চমক দেখালেন কুবি শিক্ষার্থীরা

কুবিতে ‘প্রতিবর্তন’-এর এক যুগপূর্তিতে ‘এয়ারটেল আড্ডা কনসার্ট’

গণমাধ্যমকর্মীকে হুমকি দিল ছাত্রদল নেতা জাহিদ

নালিতাবাড়ীতে ৭২ বোতল ভারতীয় মদসহ এক মাদককারবারি গ্রেফতার

পটুয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে : ট্রাম্প

মাদারীপুরের নতুন জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত