শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নওগাঁ-৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইকবাল চৌধুরীর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন বাউফলে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদামে দুদকের অভিযান, রেকর্ডবিহীন সাড়ে তিন টন চাল উদ্ধার মোংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চবিতে নিয়োগ অনিয়মের অভিযোগে ছাত্রদলের মানববন্ধন, বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি হরিণের নামে শূকরের মাংস বিক্রির চেষ্টা, একজনের কারাদণ্ড ও জরিমানা প্রথমবারের মতো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আরবী বিভাগে শিক্ষার্থী ভর্তি নেবে জাবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে মানব পাচারকারীসহ চারজন আটক ব্রেন স্ট্রোকে জাবি আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু গোয়াইনঘাটে সড়ক নির্মাণে বাঁধা গাছ: আটকে আছে রাস্তার উন্নয়ন কাজ ‎কুবিতে অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল টঙ্গীতে পোশাক কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি বাউফলের চন্দ্রদ্বীপে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’ সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

নালিতাবাড়ীতে ৭২ বোতল ভারতীয় মদসহ এক মাদককারবারি গ্রেফতার

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় মদসহ রজব আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি এলাকায় এ অভিযান চালানো হয়। পরে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে গ্রেফতার রজব আলীকে আদালতে পাঠানো হয়। তিনি একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রজব আলীর বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় বস্তায় ভরা কার্টনে রাখা বিভিন্ন ব্র্যান্ডের ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। আটক রজব আলীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩