Monday , 8 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঈদগাঁওয়ে মসজিদের দানবাক্সের তালা ভেঙ্গে টাকা ও মাইক্রোফোন চুরি

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 8, 2025 1:36 pm

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের ঈদগাঁওয়ে মসজিদে দানবাক্সের তালা ভেঙ্গে টাকা, মাইক্রেফোন সেট ও লাইট চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার পোকখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড পশ্চিম ইছাখালী খুইল্ল্যা মিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। স্থানীয় যুবনেতা মোঃ আলমগীর চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম জানান, রবিবার এশার নামাজ শেষে মসজিদ তালা দিয়ে বাড়িতে যায়। সোমবার ভোরে ফজরের আজান দিতে মসজিদে আসি। এসময় মসজিদের তালা খুলা দেখে আজান দিতে যায়। মাইক সেট সেখানে না পেয়ে স্থানীয়দের ডাকাডাকি করলে তারা এসে দেখতে পায় তালা কেটে চোর মসজিদে প্রবেশ করে মাইক্রোফোন সেট, লাইট ও দানবাক্সের তালা ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে মসজিদের সভাপতি বাহাদুর আলম জানান, মসজিদের দানবাক্সের তালা ভেঙ্গে টাকা ও মাইক্রেফোন সেট, লাইট চুরি করে নিয়ে গেছে। এর আগেও বৈঠকখানা থেকে সৌর বিদ্যুতের লাইট-গাছের ডাব চুরি হয়েছে।

এ বিষয়ে ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার সনাক কান্তি জানান, এ ধরনের ঘটনা কেহ জানায়নি। তারপরও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সরকারি উদ্যোগে ডিমলার নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ

আমতলীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

নবীনগরের সাবেক এমপি এবাদুল করিম বুলবুল আর নেই

নাসিরনগরে বিএনপির উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি

পবিত্র শবে বরাত উপলক্ষে কুবিতে নিসফি শাবান উৎসব ও নাশীদ সন্ধ্যা

আইপিএলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড রাহুলের

ইরানের নতুন প্রস্তাবে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প

ভারতীয় ৪৪০ বোতল মদসহ পিকআপ ভ্যান আটক