Monday , 7 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 7, 2026 1:32 pm

পাবনার আটঘরিয়া উপজেলায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে একদন্ত ইউনিয়নের চন্ডীপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আদম আলী আটঘরিয়া উপজেলার শাটগাছা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে একদন্ত হাট থেকে বাজার নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চন্ডীপাশা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে।

এ সময় তাকে লক্ষ্য করে প্রথমে গুলি করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

আটঘরিয়া থানার ওসি মো. নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

অস্ত্র-গুলি ও ইয়াবা সহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে বিশেষ উদ্যোক্তা মেলা

চবি শাটল ট্রেন থেকে পড়ে ষাটোর্ধ ব্যক্তির মৃত্যু

ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার রাতে ইসলামাবাদ পৌঁছতে পারেন : পাকিস্তানি সূত্র

মাদকের ভয়াবহতা ঠেকাতে সামাজিক সচেতনতার আহ্বান আইজিপির

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই

সৃজনশীল অর্থনীতি ও ব্যবসা সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

কুবির ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ

চারঘাট উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করতে শিমুল সরকারের বিকল্প নেই: তৃণমূলের দাবি

‘জুলাই সনদ বিএনপি গুম করে ফেলেছে’—নাসীরুদ্দীন পাটওয়ারী