Thursday , 3 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচন পর্যালোচনা কমিটির আহ্বায়ক এ্যানি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 3, 2026 1:19 pm

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তকরণ এবং জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নির্বাচন পর্যালোচনার জন্য ৮ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিএনপির নেতা ও সংসদ সদস্য (এমপি) মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। দলটির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সদস্য সচিব করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোঃ মোর্শেদ হাসান খানকে। কমিটির অন্য সদস্যরা হলেন—ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার এবং মো. আবদুস সাত্তার পাটোয়ারী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনসংক্রান্ত কার্যক্রম এবং জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নির্বাচন পর্যালোচনার জন্য এই কমিটি কাজ করবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দোয়ারাবাজারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছোরাব আলী’র পাশে সামাজিক সংগঠন নসকস

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা

জয়পুরহাটে জামায়াতের ডাঃ ফজলুর রহমান সাঈদের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

চব্বিশের গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন

নিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত

নড়াইলে পানিতে ডুবে ২ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

বৃত্তি পেলেন নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ১৪ কৃতি শিক্ষার্থী

পটুয়াখালীর মির্জাগঞ্জে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার