Thursday , 3 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

রুকন সম্মেলনে যোগ দিতে ১২ সেপ্টেম্বর বগুড়ায় যাচ্ছেন জামায়াত আমির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 3, 2026 12:54 pm

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আগামী ১২ সেপ্টেম্বর (শনিবার) বগুড়া সফরে যাবেন। এদিন তিনি বগুড়া মহানগর ও জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

সম্মেলন উপলক্ষে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে শহরের নবাববাড়ী সড়কে বগুড়া মহানগর জামায়াত কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

সমাবেশে আরও বক্তব্য দেন বগুড়া নগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অ্যাডভোকেট শাহীন মিয়া, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, মাওলানা আব্দুল হামিদ বেগ, মাওলানা হেদায়েতুল ইসলাম এবং অধ্যক্ষ ইকবাল হোসেন।

সভা শেষে শহর জামায়াতের প্রচার সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, ১২ সেপ্টেম্বর সকাল ৯টায় বগুড়ার টিএমএসএস মমইন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রায় ৫ হাজার রুকন (সদস্য) অংশ নেবেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘ ১৭ বছর ধরে দেশের সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারেনি

আধুনিক ও নিরাপদ হাটহাজারী গড়ার প্রত্যয়ে জনগণের সেবক হতে চাই: নাছির উদ্দিন

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী; কেন্দ্রসচিবদের ‘একগুচ্ছ’ নির্দেশনা

পাঁচবিবি জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ইংলিশ চ্যানেল সাঁতারে ইতিহাস গড়ার পথে হাওর পাড়ের হিমেল

চূড়ান্ত চুক্তি এখনও দূরে, হরমুজ প্রণালী আবার বন্ধ : ইরান

‎কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১৪ শিক্ষার্থীকে বিভিন্ন মাত্রায় শাস্তি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল‌