Tuesday , 1 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

রংপুরের প্রতিটি ইউনিয়নে সার ডিলার নিয়োগ করা হচ্ছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 1, 2026 10:59 am

রংপুর জেলার আটটি উপজেলার ৭৬টি ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ অনুযায়ী এসব পদে আবেদন আহ্বান করা হয়েছে।

গত সোমবার (৩১ আগস্ট) জারি করা এক বিজ্ঞপ্তিতে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় জানায়, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে জেলার প্রতিটি নির্ধারিত ইউনিয়নে একজন করে সার ডিলার নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রংপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে পাঁচজন, কাউনিয়ার ছয়টি ইউনিয়নে ছয়জন, গংগাচড়ার নয়টি ইউনিয়নে নয়জন, মিঠাপুকুরের ১৭টি ইউনিয়নে ১৭ জন, পীরগঞ্জের ১৫টি ইউনিয়নে ১৫ জন, পীরগাছার নয়টি ইউনিয়নে নয়জন, বদরগঞ্জের ১০টি ইউনিয়নে ১০ জন এবং তারাগঞ্জের পাঁচটি ইউনিয়নে পাঁচজন ডিলার নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়ন বা উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এ জন্য জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদত্ত নাগরিকত্ব সনদ জমা দিতে হবে। এছাড়া নিজস্ব বা ভাড়ায় ন্যূনতম ২৫ টন ধারণক্ষমতার একটি গুদাম থাকা বাধ্যতামূলক।

আবেদনকারীর কমপক্ষে ৫ লাখ টাকার ব্যাংক সচ্ছলতার সনদ, ইউনিয়ন পরিষদ থেকে ইস্যুকৃত হালনাগাদ ট্রেড লাইসেন্স এবং টিআইএন থাকতে হবে। আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে এবং তাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে।

নীতিমালায় কিছু অযোগ্যতার বিষয়ও উল্লেখ করা হয়েছে। আগে শাস্তিমূলক ব্যবস্থায় যার সার ডিলারশিপ বাতিল হয়েছে, তিনি পুনরায় আবেদন করতে পারবেন না। একইভাবে ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরাও নির্ধারিত শর্ত পূরণ ছাড়া আবেদন করতে পারবেন না। তবে সাজা ভোগের দুই বছর পর আবেদন করার সুযোগ থাকবে।

আগ্রহীদের ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’-এর পরিশিষ্ট-১ অনুযায়ী নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। জেলা প্রশাসনের মতে, নতুন ডিলার নিয়োগের মাধ্যমে জেলার ইউনিয়ন পর্যায়ে সার সরবরাহ ও বিতরণ ব্যবস্থা আরও সুশৃঙ্খল হবে এবং কৃষকেরা সময়মতো প্রয়োজনীয় সার পাবেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভে গার্মেন্টস শ্রমিকরা

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন: ৫ জনের কারাদণ্ড

জয়পুরহাটের পাঁচবিবিতে সাপের কামড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নজরুল বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় ছাত্র কল্যাণ সংঘের নতুন কমিটি গঠন

দিনাজপুরে জামায়াতের ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেসির বিশ্বজয়ের মুহূর্ত ফুটে উঠল নজরুল বিশ্ববিদ্যালয়ের দেয়ালে

মানিকগঞ্জে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪,৮৮৫ কৃষক, দ্রুত পুনর্বাসনের তাগিদ

গাড়িচালকের অভিযোগ, ‘জীবন বদলে যাবে’ বলে প্রলোভন দেখান গাজী নজরুল