Tuesday , 1 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 1, 2026 6:37 am

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। এ সময় কেন্দ্রীয় নেতাদের নিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

মঙ্গলবার সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে ফাতেহা পাঠ এবং তাদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন এবং নিরাপত্তা বেষ্টনী প্রত্যাহারের পর সমাধিস্থলে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ভিড় বাড়তে থাকে। এ সময় তারা মিছিল নিয়ে ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’ এবং ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগান দেন।

দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। বিএনপি এমন সময় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে, যখন প্রায় দুই দশক পর দলটি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে এবং প্রথমবারের মতো দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন এবং দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরে তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া দলের নেতৃত্ব দেন। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলের নেতৃত্ব গ্রহণ করেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দুই গ্রামের সংঘর্ষ, একাধিক হতাহত

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ

বানারীপাড়ায় ভূমিকম্পের পর বসতঘর নদীগর্ভে বিলীন

পবিপ্রবিতে আন্তঃঅনুষদ ফুটবলের শিরোপা ফিশারিজ অনুষদের

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু

ফেনী সীমান্তে ৯০ লাখ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ